এক্সপ্লোর

Kolkata Metro: পরীক্ষার্থীদের পাশে কলকাতা মেট্রো, আগামী রবিবার বিশেষ পরিষেবার ঘোষণা

UPSC Exam: বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো জানিয়েছে, ২৫ মে রবিবার ১৩০টির পরিবর্তে ১৩৮টি মেট্রো চলবে। দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।

কলকাতা: আগামী ২৫ মে UPSC প্রিলিমিনারি পরীক্ষা। আর পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই দিন বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো (Kolkata Metro)। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে অন্যান্য রবিবারের তুলনায় ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে বেশি মেট্রো চলবে। ়

বিশেষ পরিষেবার ঘোষণা: বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো জানিয়েছে, ২৫ মে রবিবার ১৩০টির পরিবর্তে ১৩৮টি মেট্রো চলবে। দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আপ এবং ডাউন লাইনে ৩০ মিনিট অন্তর মিলবে পরিষেবা।  রবিবারের সূচি মেনে মেট্রো চলবে সকাল ৯টার পর। 

প্রথম মেট্রো পরিষেবা

  • সকাল ৭টায় কবি সুভাষ থেকে ছাড়বে, যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত 
  • সকাল ৭টায় নোয়াপাড়া থেকে ছাড়বে, যাবে কবি সুভাষ পর্যন্ত 
  • সকাল ৭ট বেজে ২০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে, যাবে কবি সুভাষ পর্যন্ত 

এদিকে সেক্টর ফাইভ থেকে সরাসরি হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে নেই আর কোনও বাধা। প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে গ্রিন লাইন মেট্রো। পরিদর্শনের পর গত মাসেই কমিশনার অফ রেলওয়ে সেফটি দেন এই ছাড়পত্র। সূত্রের খবর, রেলবোর্ড চাইলেই শুরু হতে পারে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবা। গত মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অংশ পরিদর্শন করেন নর্থ-ফ্রন্ট সার্কলের কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিঙ্ঘল। CRS-এর সঙ্গে ছিলেন নির্মাণকারী KMRCL ও কলকাতা মেট্রোর আধিকারিকরা। গতবছর ৬ মার্চ ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মোদির হাত ধরেই গঙ্গার নীচে দিয়ে মেট্রো রুটের সূচনা হয়। হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ।      

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। ফলে ওই অংশের কাজ শেষ হতে দেরি হয়েছে। এতদিন গ্রিন লাইনে মেট্রো চলছিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মধ্যে বউ বাজারের সমস্যা থাকায় ওই অংশে এখনও মেট্রো চলাচল শুরু হয়নি। ওই অংশই পরিদর্শন করেন CRS. খতিয়ে দেখা হয় ট্র্যাক, টানেল, ভেন্টিলেশন, আপৎকালীন ব্যবস্থা প্রভৃতি। বউবাজার দিয়ে বিভিন্ন গতিতে ট্রেন চালিয়ে দেখা হয়, কোনও কম্পন অনুভূত হচ্ছে কি না।




 

সেরা শিরোনাম

ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?

ভিডিও

Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget