এক্সপ্লোর

Uttar Dinajpur News: একজনের শংসাপত্র, অন্য কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট! স্কলারশিপে দেদার দুর্নীতির অভিযোগ

Uttar Dinajpur Update: রাজ্য সরকারের তরফে অনগ্রসর সম্প্রদায়ের পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হয়। সেই টাকাই নয়ছয়ের অভিযোগ উঠেছে। উত্তর দিনাজপুরের করণদিঘিতে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সুদীপ চক্রবর্তী, করণদিঘি, উত্তর দিনাজপুর: জাতিগত শংসাপত্র (caste certificates) জোগাড় করে, অনগ্রসর সম্প্রদায়ের পড়ুয়াদের স্কলারশিপের টাকা তছরুপের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরে। করণদিঘির আইসি এবং বিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

কী অভিযোগ?
রাজ্য সরকারের তরফে অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়। সেই টাকাই নয়ছয়ের অভিযোগ উঠেছে। উত্তর দিনাজপুরের করণদিঘিতে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কীভাবে হয়েছে তছরুপ? অভিযোগ, যাঁরা এখন পড়াশোনা করেন না, তাঁদের জাতিগত শংসাপত্র ব্যবহার করে স্কলারশিপের টাকা তোলা হচ্ছে। তাঁদের মধ্যে কেউ কেউ অনেক আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছেন। কেউ এখন ভিনরাজ্যে কাজ করেন। এমন ব্যক্তিকের কাস্ট সার্টিফিকেট ব্যবহার করা হচ্ছে।  

কীভাবে চলছে এই দুর্নীতি? 
অভিযোগ, প্রথমে পড়াশোনা করেন না এমন ব্যক্তির কাস্ট সার্টিফিকেট জোগাড় করা হচ্ছে। তারপরে ওই শংসাপত্র দিয়ে নাথ নথিভুক্ত করা হচ্ছে রাজ্য সরকারের OASIS পোর্টালে। সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হয়। এক্ষেত্রে, যার নামে অ্যাকাউন্ট হচ্ছে, সেখানে অন্য অ্যাকাউন্ট নম্বর দেওয়া হচ্ছে। এভাবেই স্কলারশিপের কোটি কোটি টাকা তছরুপ হচ্ছে বলে অভিযোগ। এক অভিযোগকারী রবিউল হক বলেন, 'ছাত্র-ছাত্রীদের কোটি কোটি টাকা নয়ছয় হচ্ছে। বিডিও-আইসে চিঠি করেছি, কেউ সদুত্তর দেয়নি।' রাজ্য সরকারের পোর্টালে নাম রয়েছে করণদিঘির চৌনাগরা গ্রামের বাসিন্দা গীতা সিংয়ের। তিনি অনেক আগেই পড়াশোনা ছেড়েছেন। তাঁর বিয়ে হয়ে গিয়েছে। সন্তান রয়েছে। তাঁর নামে গত তিন বছর ধরে স্কলারশিপের টাকা তোলা হচ্ছে বলে পোর্টালে দেখাচ্ছে। গীতা সিংহ বলেন, 'আমি আবেদনও করিনি, টাকাও পাইনি। যে বা যারা আমার টাকা নিয়েছে, তারা ফিরিয়ে দিক।' একই দাবি, সাদিপুর গ্রামের বাসিন্দা মরিচলাল সিংয়ের। তাঁর ছেলে সন্তোষ সিং ভিনরাজ্যে কাজ করেন। তাঁর নামেও স্কলারশিপের টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ। মরিচলাল সিংহ বলেন, 'আমার ছেলের টাকা দরকার, টাকা পেলে পড়াশোনা করতে পারবে।' রাজ্য সরকারের পোর্টালে দেখা যাচ্ছে, যে পড়ুয়ার নামে স্কলারশিপের টাকা তোলা হচ্ছে, তাঁদের রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলের পড়ুয়া বলে দেখানো হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহম্মদ আজহারউদ্দিন বলেন, 'এরা কেউ স্কুলের পড়ুয়া নয়, তদন্ত হোক।' ইতিমধ্যেই, স্কলারশিপ দুর্নীতির অভিযোগে, করণদিঘি থানা ও স্থানীয় বিডিও’র কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। 
করণদিঘির বিডিও নিতিশ তামাং বলেন, 'বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তের পর বলা যাবে কী হয়েছে।'

মন্ত্রীর আশ্বাস:
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে নগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, 'এটা হওয়া উচিত নয়। কোন কোন স্কুলে হয়েছে, আমি বিডিওকে বলব এবং বিভাগীয় তদন্ত হবে।'

আরও পড়ুন: ভোটের পরেও লাগাতার দ্বন্দ্ব, চেয়ারম্যান প্যানেল নিয়ে তুঙ্গে টানাপড়েন 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget