এক্সপ্লোর

Uttar Dinajpur: বিতরণের জন্য রাখা লক্ষাধিক বই উধাও প্রাথমিক শিক্ষা দফতরের গোডাউন থেকে, গ্রেফতার ১

Uttar Dinajpur News: ২ জানুয়ারি থেকে স্কুলে স্কুলে বইগুলি বিতরণের নির্দেশ পেয়ে পরিদর্শনে যান জেলার অবর বিদ্যালয় পরিদর্শক। কিন্তু স্টোর খুলতেই চোক কপালে। দেখা যায় ২ লক্ষের বেশি বই উধাও হয়ে গিয়েছে।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বিতরণের জন্য বই রাখা হয়েছিল ইসলামপুরের (Islampur ) প্রাথমিক শিক্ষা দফতরের গোডাউনে (Primary Education Department Godown)। রাতারাতি উধাও হয়ে গেল লক্ষাধিক সরকারি পাঠ্যবই। পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অস্থায়ী স্টোর কিপার (Store Keeper Arrested)। 

উধাও লক্ষাধিক বই, গ্রেফতার অস্থায়ী স্টোর কিপার

প্রাথমিক শিক্ষা দফতরের গোডাউন থেকে উধাও ২ লক্ষ বই। গ্রেফতার করা হল অস্থায়ী স্টোর কিপারকে। এই ঘটনা ঘিরে শোরগোল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। সূত্রের খবর, রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে নিম্ন প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সরকারি পাঠ্যবই জেলায় জেলায় পাঠানো হয়েছিল। ইসলামপুর মহকুমায় পাঠানো হয় প্রায় ২ লক্ষ ১৫ হাজার বই। বুধবার, শিক্ষা দফতর থেকে বই সংগ্রহ করেন স্টোরের দায়িত্বে থাকা অস্থায়ী কর্মী ভীম মণ্ডল।                                                                   

২ জানুয়ারি থেকে স্কুলে স্কুলে বইগুলি বিতরণের নির্দেশ পেয়ে পরিদর্শনে যান জেলার অবর বিদ্যালয় পরিদর্শক। কিন্তু স্টোর খুলতেই চক্ষু চড়কগাছ! কয়েকদিন আগেই পাঠানো ২ লক্ষের বেশি বই উধাও হয়ে গিয়েছে। পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অস্থায়ী স্টোর কিপারকে।

ইসলামপুরের অবর বিদ্যালয়ের পরিদর্শক শুভঙ্কর নন্দী বলেন, 'বই উধাওয়ের ঘটনাটি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি জেলা শিক্ষা দফতর, জেলা প্রশাসন এবং রাজ্য শিক্ষা দফতরকেও জানিয়েছি।'                                                                                                                                        

শিক্ষা দফতরের গোডাউন থেকে উধাও লক্ষাধিক বই। উত্তর দিনাজপুরের এবিপিটিএ-র সদস্য রঘুপতি মুখোপাধ্যায় বলেন, 'পাঠ্যবই উধাওয়ের ঘটনা সংগঠিত অপরাধ করা হয়েছে। ২০১৯ সালে এই প্রাথমিক শিক্ষা দফতরের গোডাউনে আগুনে ভস্মীভূত হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হলেও তদন্তের শেষ হয়নি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি।'                                                 

আরও পড়ুন: Hooghly: তৃণমূল নেতার উঠোনে রাখা মোটরবাইকে দাউদাউ আগুন, দুর্ঘটনা না প্রতিহিংসা?

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুরের সভাপতি মৌসুমী নন্দী বলেন, 'বিপুল পরিমাণ পাঠ্যবই কীভাবে উধাও হল পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশি তদন্তে পুরো ঘটনা পরিষ্কার হবে।'                                                  

পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ইসলামপুরে যাচ্ছেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget