এক্সপ্লোর

Hooghly: তৃণমূল নেতার উঠোনে রাখা মোটরবাইকে দাউদাউ আগুন, দুর্ঘটনা না প্রতিহিংসা?

Hooghly News: বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১টা। হঠাত্‍ই পোড়া গন্ধ পান, তৃণমূল পরিচালিত সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের সদস্য দুর্গাপদ গায়েন। জানলা খুলতেই দেখেন, বাইরে দাউ দাউ করে জ্বলছে বাইক।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির (Hooghly) পাণ্ডুয়ায় সাংঘাতিক ঘটনা। তৃণমূল নেতার (TMC Leader) বাড়ির উঠোনে রাখা মোটর বাইকে (Bike) হঠাৎ আগুন (fire) লাগল। কোনও দুর্ঘটনা নয়, আগুন লাগানো হয়েছে, এই কাজ বিরোধীদের। এমনটাই অভিযোগ তুলেছেন ওই তৃণমূল নেতা। অন্যদিকে, 'সবেতেই এখন তৃণমূল বিজেপির ভূত দেখছে' বলে পাল্টা কটাক্ষ করেছে গেরুয়া শিবির।                                                                                  

দুর্ঘটনা না প্রতিহিংসা?

সামনেই পঞ্চায়েত ভোট। তবে ডিসেম্বরের শীতেও গ্রামবাংলায় উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি। নেতাদের গা গরম করা ভাষণ, হুমকি-হুঁশিয়ারির আবহেই উঠছে সন্ত্রাসের অভিযোগও। তেমনই অভিযোগ উঠেছে হুগলির পাণ্ডুয়ার সিমলাগড়েও। সেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়ির উঠোনে রাখা বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগে শুরু হয়েছে তরজা।                                                                          

বৃহস্পতিবার রাত। ঘড়িতে তখন প্রায় সাড়ে ১১টা। হঠাত্‍ই পোড়া গন্ধ পান, তৃণমূল পরিচালিত সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের সদস্য দুর্গাপদ গায়েন। ঘরের জানলা খুলতেই দেখেন, বাইরে দাউ দাউ করে জ্বলছে বাইক। কিন্তু, বাড়ির ভিতরে রাখা মোটর বাইকে কী করে আগুন লাগল? নিছকই দুর্ঘটনা? না কি রাজনৈতিক দ্বন্দ্বের জের? না কি ব্যক্তিগত শত্রুতা?  

পাণ্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য দুর্গাপদ গায়েনের অভিযোগ, 'আমি দেখলাম, গাড়িটায় বাড়ির সামনে দাউদাউ করে আগুন জ্বলছে। রাজনীতির কারণেই করেছে। বাড়িটা জ্বালিয়ে দিলে, সপরিবারে মরতাম। পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এমন ঘটনা।'                                                                  

আরও পড়ুন: B.ed College Corruption : কলেজে ২০ কোটি টাকার দুর্নীতি! 'যা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে হয়েছে' মন্তব্য অভিযুক্ত উপাচার্যের

সবেতেই বিজেপির ভূত দেখছে তৃণমূল, কটাক্ষ পদ্মশিবিরের। হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তুষার মজুমদার বলেন, 'তৃণমূলের কাজ বিরোধীদের চক্রান্ত খুঁজে বের করা। বিরোধীদের গায়ে এত মাংস গজায়নি। সমবেদনা পাওয়ার জন্য এসব বলছে। মানুষ বুঝে গেছে। নাম দেয় বিজেপিকে। ধরা পড়ছে তৃণমূল। মার খাচ্ছে তৃণমূল। মরছে তৃণমূল। বিরোধী ভূত সবসময় দেখে তৃণমূল।'

বাইকে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Guptipara Rath Yatra: উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
TMC News: ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র
ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget