এক্সপ্লোর

TMC Murder Case: ইটাহারে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে নামল পুলিশ

Itahar TMC Leader Murder Case: তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুরে ।কে বা কারা কী কারনে আব্দুল কাশেমকে খুন করল, তা তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর:  তৃণমূল কর্মীর (TMC Leader) রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের (Murder Case) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার শ্রীপুর এলাকার একটি ধান খেতে৷ মৃত ওই ব্যাক্তির নাম আব্দুল কাশেম। বয়েস হয়েছিল ৪০ বছর। বাড়ি ইটাহার থানার গুটলু গ্রামে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ (Itahar Police Station)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার গুটলু এলাকার বাসিন্দা আব্দুল কাশেম পেশায় ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তৃণমূল করতেন তিনি। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা ইটাহার থানার শ্রীপুর এলাকার একটি ধানের জমিতে আব্দুল কাশেমের রক্তাক্ত মৃতদেহটি দেখতে পায়। রক্তাক্ত মৃতদেহটি দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইটাহার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। এই খুনের পিছনে কী কোনও রাজনৈতিক কারণ লুকিয়ে রয়েছে, নাকি অন্য কোনও ব্যক্তিগত ইস্যু জড়িয়ে রয়েছে। কে বা কারা কী কারনে আব্দুল কাশেমকে খুন করল, তা তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। নামানো হয়েছে পুলিশ কুকুরও। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি মোটর বাইক। 

আরও পড়ুন,'অনুব্রতই তৃণমূল, তৃণমূলই অনুব্রত', 'সুপার' ইস্যুতে বিস্ফোরক শমীক

প্রসঙ্গত, রাজ্যের ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার মামলায় একাধিক খুন হয়েছে। যদিও তা নিয়ে গেরুয়া শিবিরের দাবি, অধিকাংশ বিজেপি কর্মীর একুশের নির্বাচনের পর ঘর ছাড়া। যা নিয়ে রাজ্যে এসে খতিয়ানও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে জাতীয় মানবধিকার কমিশন আসার পরেই সিবিআই-কে এই মামলায় নিযুক্ত করে কলকাতা হাইকোর্ট। অভিজিৎ সরকার থেকে মগরাহাটের মানস সাহা, প্রত্যেকেরই খুনের মামলায় তদন্ত চলছে। তবে এতো গেল একটা দিক। যদিও একথা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে, একাধিক খুন হয়েছে তাঁদের কর্মীর এমন দাবি করা হয়েছে। এমন কি ভোটের ফলের অনেক পরে হলেও, রাজনৈতিক ইস্যুতেই পাণিহাটির অনুপম দত্ত-কে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যেখানে ইতিমধ্যেই উপ নির্বাচন হয়ে গিয়েছে। আর এবার  ইটাহার থানার শ্রীপুর এলাকায় ফের তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি।

সেরা শিরোনাম

Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget