এক্সপ্লোর

Uttar Pradesh Bengalis Harassed: উত্তরপ্রদেশে ট্রেন ঢুকতেই বাঙালি যাত্রীদের 'চরম হেনস্থা'! 'কথাই কানে তোলেনি RPF', ভয়ঙ্কর অভিযোগ

Uttar Pradesh News: যাত্রীরা জানিয়েছে, চুরি যায় ল্যাপটপ-সহ অন্যান্য মূল্যবান সামগ্রী। অভিযোগ, RPF-কে জানিয়েও মেলেনি কোনও সাহায্য।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ট্রেনের এসি কামরাতেই 'চরম হেনস্থা' বাঙালি যাত্রীদের। শিপ্রা এক্সপ্রেসের এসি কামরাতে 'হেনস্থা'। উত্তরপ্রদেশে ট্রেন ঢুকতেই এসি কামরায় হুড়মুড়িয়ে ঢুকে যায় ভিড়। প্রতিবাদ করলে মারধর করা হয় বলে অভিযোগ।

যাত্রীরা জানিয়েছে, চুরি যায় ল্যাপটপ-সহ অন্যান্য মূল্যবান সামগ্রী। অভিযোগ, RPF-কে জানিয়েও মেলেনি কোনও সাহায্য। বরং, RPF-এর হাতে প্রহৃত অভিযোগকারী যাত্রীরাই। রেলের টোল ফ্রি নম্বর ও হেল্পলাইনে অভিযোগ জানিয়েও মেলেনি কোনও সাহায্য, অভিযোগ যাত্রীদের। আতঙ্কে রাত কেটেছে ট্রেনে। 

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে ওই যাত্রীরা ভোপাল থেকে ওই ট্রেনে ফিরছিলেন। সেই সময় ট্রেন যখন উত্তরপ্রদেশের উপর দিয়ে যায় তখন একটি বিশাল জনস্রোত ঢুকে পড়ে। এরপরই শুরু হয় হইহট্টগোল। যা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। যাত্রীদের অভিযোগ রেলের সুরক্ষার কিছুই ছিল না তখন। বহু জিনিস চুরি হয়ে যায়, এমনটাই বলা হয়েছে। 

যাত্রীদের কী অভিযোগ? 

যাত্রীদের তরফে বলা হয়, পাথুরিয়া থেকে একদল লোক ওঠে। আমাদের জায়গা থেকে সরিয়ে দেয় নিজেদের পুণ্যার্থী বলে। এরপর আমাদের সঙ্গে বচসা শুরু হয়। তারপর ওঁরা বেরিয়ে যায়। দেখি চুরি গিয়েছে ল্যাপটপ সহ একাধিক সামগ্রী।                            

যাত্রীদের অভিযোগ, ট্রেনে আরপিএফ, জিআরপিএফ এবং কোনও টিটি পর্যন্ত ছিল না। স্টেশনে যারা ছিলেন সেই আরপিএফরা ওই জনতাদের থেকে টাকা নেয় এবং কামরায় লাঠি মেরে কামরা খুলে দেয়। আমরা বাধা দিতে গেলে আমাদের লাঠির আঘাত করা হয়।                              

এই ঘটনার পর ফের প্রশ্নে রেল সুরক্ষা। প্রশ্ন উঠছে যারা টিকিট কেটে কনফার্মড এসি কম্পার্টমেন্টে উঠেছিলেন তাঁদের সুরক্ষা কোথায়? যে সমস্ত অ্যাপ বা টোল ফ্রি নম্বরের কথা রেলের তরফে বারবার প্রচার করা হয় সেখানে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা পাননি এই যাত্রীরা, এমনটাই অভিযোগ করছেন।                                    

 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Saptahik Rashifal : এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Kylian Mbappe: স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
Daily Astrology: বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
Embed widget