এক্সপ্লোর

Uttarbanga News: খারাপ হচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যালের করোনা পরিস্থিতি; বাড়ছে আক্রান্তের সংখ্যা

৩ দিনে সংক্রমিত ৪৯ জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী। সেখানেও পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা। সংক্রমিত জনস্বাস্থ্য বিভাগে ওএসডি সুশান্ত রায়ও। অন্যদিকে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকও আইসোলেশনে।

সনৎ ঝাঁ, দার্জিলিং: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যালের (Uttarbanga Medical College) করোনা পরিস্থিতি আরও জটিল। প্রিন্সিপাল, চিকিৎসক-সহ আরও ৬ জনের করোনা আক্রান্ত হও মিলেছে। ৩ দিনে সংক্রমিত ৪৯ জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী। সেখানেও পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা। সংক্রমিত জনস্বাস্থ্য বিভাগে ওএসডি সুশান্ত রায়ও। অন্যদিকে কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) মুখ্য স্বাস্থ্য আধিকারিকও আইসোলেশনে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের স্ত্রী-পুত্র করোনা আক্রান্ত।

করোনা থাবা বসিয়েছে রাজ্যের চিকিৎসা পরিষেবাতেও। ন্যাশনাল মেডিক্যাল কলেজে আক্রান্ত আরও ১০০ জন। এখনও পর্যন্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে ২৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন এই হাসপাতালে। পাশাপাশি, কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College) চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৫। 

অন্যদিকে কল্যাণীর (Kalyani) জেএনএম হাসপাতালেও (JMN Hospital) করোনার থাবা। ডাক্তারি পড়ুয়া, চিকিত্সক, নার্স মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৭ জন। এদের মধ্যে ১৩ জন ডাক্তারি পড়ুয়া, চারজন চিকিত্সক রয়েছেন। এই নিয়ে জেএনএম হাসপাতালে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৭। 

উল্লেখ্য ঝড়ের গতিতে বাড়ছে দেশে করোনাভাইরাস (India Corona) আক্রান্তর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৯০ হাজার ৯২৮। একলাফে প্রায় ৫৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়ল প্রায় ৩৩ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই। গতকাল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭। 

তবে গতকালের তুলনায় মৃতের (Corona Death) সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৩৪। 

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ২০৬। এখনও পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ০০৯।

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget