এক্সপ্লোর

Uttarpara News: বিকেলে বাড়ি ফাঁকা পেতেই ঢুকল চোর, ক্যান্সার রোগীর সব টাকা আত্মসাৎ

Cancer Patient House Robbery: তিনি আরও জানান তাঁর স্ত্রী ক্যান্সার রোগী, তাঁর সর্বস্ব চুরি হয়ে যাওয়াতে তিনি হতভম্ব।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পর পর চুরির ঘটনা হুগলিতেই।  ফের উত্তরপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠে এল। 

বাড়ির গৃহকর্তার অভিযোগ গতকাল বিকাল চারটের পর ওঁর স্ত্রী বাড়ির বাইরে যান। এরপর তিনি যখন বাড়ি ফিরে আসেন দেখেন দু'তলা বাড়ির ভিতরে আলো জ্বলছে। এরপর দরজা খুলে দেখেন আলমারি ভেঙে, বাড়ির ঠাকুরের সিংহাসন উল্টে সমস্ত লণ্ডভণ্ড করা। তাঁর অভিযোগ নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা সহ বাড়িতে রাখা বেশ কিছু গয়না চুরি করে নিয়েছে। 

তিনি আরও জানান তাঁর স্ত্রী ক্যান্সার রোগী, তাঁর সর্বস্ব চুরি হয়ে যাওয়াতে তিনি হতভম্ব। প্রশাসনের কাছে আবেদন দ্রুত যাতে অপরাধীরা ধরা পড়ে। যদিও এলাকার স্থানীয়রা জানান শুধু মাত্র প্রশাসনের ওপর দায় দিয়েই এই ধরনের চুরি আটকানো যাবে না। তার জন্য শহরের প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। 

আরও পড়ুন, চুরি করা বাইক স্টার্ট দিতে গিয়ে নাজেহাল, তার জুড়ে চালু করতেই পুলিশের জালে চোর

এমনকী বাড়িতে মিস্ত্রী কাজ করলেও পরিচয় পত্র রাখতে হবে। এর পাশাপাশি আশেপাশের ক্লাব সংগঠনগুলিকেও এলাকা সম্পর্কে সচেতন থাকতে হবে। এই বিষয়টি নিয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছে তদন্ত শুরু করেছে, অপরাধীরা দ্রুত ধরা পড়বে বলেই তিনি আশ্বাস দিয়েছেন।  

পুলিশ সূত্রের খবর সিসি টিভি ক্যামেরার সূত্র ধরে খুব দ্রুত অপরাধীরা ধরা পড়বে। 

অন্যদিকে, চুরি করা বাইক স্টার্ট দিতে গিয়ে নাজেহাল, তার জুড়ে চালু করতেই পুলিশের জালে চোর। গত মঙ্গলবার কাটোয়া শহরের ন্যাশনাল পাড়ার বাসিন্দা মহম্মদ সাজিদের মোটর বাইকটি বাড়ির সামনে থেকে চুরি হয়। এরপর সে কাটোয়া থানায় অভিযোগ জানায়। কাটোয়া থানার পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায়, সাজিদের বাড়ির সামনে থেকে এক যুবক তার মোটরবাইকটি ঠেলতে ঠেলতে কাটোয়া কালনা রোডের বাইপাস রাস্তার দিকে কিছুটা নিয়ে গিয়ে এক ঝোপের মধ্যে লুকিয়ে রাখে। 

তদন্তকারী অফিসার রাহুল দাস গিয়ে গাড়িটির খোঁজ পেলেও সেটিকে জঙ্গল থেকে উদ্ধার না করে চোরকে ধরার জন্য টোপ হিসাবে রেখে দেয়। পুলিশের ধারণা ছিল রাজু বাইকটি স্টার্ট দিতে না পেরে জঙ্গলে লুকিয়ে রেখেছে, সে সুযোগ পেলে ঠিক বাইকটি নিতে আসবে। পুলিশ ওত পেতে অপেক্ষা করছিল। আর ঠিক সেটাই হল। বৃহস্পতিবার সকালে ঝোপে লুকিয়ে রাখা বাইক নিতে এসে ধরা পরল বাইক চোর রাজু দাস।         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget