এক্সপ্লোর

UP Election Result: 'দিদিমনি উল্টোপাল্টা হিন্দি বলে অখিলেশের দোকান বন্ধ করেছেন', কটাক্ষ দিলীপের

UP Election Results: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশের সমর্থনে সভাও করেন তিনি।

কলকাতা: উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়। ২৭৬টি আসনে এগিয়ে বিজেপি। সমাজবাদী পার্টি ১২০-টি আসনে এগিয়ে। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ২০২। তা গণনা শুরু হতে হতেই পেরিয়েছে গেরুয়া শিবির। এদিকে, আগের বারের থেকে ভোট শতাংশ বাড়লেও যোগীর দাপটে কার্যত কোণঠাসা মুলায়ম-পুত্র অখিলেশ। এ প্রসঙ্গে এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির গলায় ছিল কটাক্ষের সুর। 
 
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশের সমর্থনে সভাও করেন তিনি। সে প্রসঙ্গে দিলীপ বলেন, "উনি ওখানে গিয়ে হাথরসের গল্প বলেছেন, লখিমপুর খেরির গল্প বলেছেন। আর এই দুই জায়গায় বিজেপি সবকটি আসনে এগিয়ে আছে। মাঝখান থেকে দিদিমনি গিয়ে উল্টোপাল্টা হিন্দি বলে অখিলেশের দোকান বন্ধ করে দিয়ে এসেছেন।"                                        

আরও পড়ুন, গোরক্ষপুরে বিপুল ভোটে এগিয়ে যোগী, উত্তরপ্রদেশ ২৬০-টির বেশি আসনে এগিয়ে বিজেপি

উল্লেখ্য, গণধর্ষণকাণ্ডে উত্তপ্ত হাথরস ও কৃষক মৃত্যুতে উত্তপ্ত লখিমপুর খেরিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস ২ ও বহুজন সমাজ পার্টি ৪টি আসনে এগিয়ে। গোরক্ষপুর সদর আসনে যোগী আদিত্যনাথ ও কারহাল আসনে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।                                                      

https://www.facebook.com/abpananda/videos/221395916837877

পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে রীতিমতো গেরুয়া ঝড়। তবে পাঞ্জাবের রাজনীতিতে পটপরিবর্তন হয়েছে। সেখানে সরকার গঠনের পথে কেজরিওয়ালের আম আদমি পার্টি। এ প্রসঙ্গে দিলীপ বলেন, "পশ্চিমবঙ্গের কিছু মানুষ নিজেরাও সংশয়ে ছিলেন, মানুষকেও সংশয়ে রেখেছিলেন। চার রাজ্যে আমরা ক্ষমতায় এসেছি। পাঞ্জাবে প্রথমবার আমাদের নেতৃত্বে ওখানে নির্বাচনে লড়াই করা হয়েছিল। সিটও কয়েকটা পাব। ভোটও ভাল পাব। কংগ্রেস আর অকালি দল সে রাজ্যে পারিবারিক রাজনীতি করে এসেছে। বারবার মুখ্যমন্ত্রী বদল করেছে। দিল্লির মানুষ যেমন এক্সপেরিমেন্ট করেছে আম আদমি পার্টিকে দিয়ে। তেমন পাঞ্জাবেও করেছে এবার। কংগ্রেস ক্ষমতায় থেকে কিছুই সুরাহা করেনি। কংগ্রেসের পরিবারতন্ত্র এবার শেষ হচ্ছে।"                                             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
West Bengal Live Updates: বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
Amit Shah: অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
21 July TMC Rally: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget