এক্সপ্লোর

Vegetable Price Hike: চড় চড় করে দাম বাড়ছে সবজির, কলকাতার বাজারে অভিযানে টাস্ক ফোর্স

Market Price Hike: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও বেশি দামে বিক্রি হচ্ছে আনাজ। আলু-পটলের দামও চড়া। মানিকতলা বাজারে অভিযানে গিয়ে বেনিয়ম চোখে পড়েছে টাস্ক ফোর্সের।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শাক সবজি থেকে মাছ মাংসের আগুন দামের ( Vegetable Price Hike) আবহে মঙ্গলবার টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করে দাম কমানোর নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী। বুধবারের পর বৃহস্পতিবারও ফের সক্রিয় হল টাস্ক ফোর্স। 

দাম নিয়ন্ত্রণে অভিযান: মঙ্গলে নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। আর পরপর দুদিন অ্যাকশনে নামল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্স।  শাকসবজি থেকে মাছ মাংস, খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় সকাল থেকে শুরু হয়েছে অভিযান। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও বেশি দামে বিক্রি হচ্ছে আনাজ। আলু-পটলের দামও চড়া। মানিকতলা বাজারে অভিযানে গিয়ে বেনিয়ম চোখে পড়েছে টাস্ক ফোর্সের। ব্যবসায়ীদের সঙ্গে রীতিমতো তর্ক-বিতর্ক হয় টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের। সবজির আকাশছোঁয়া দামে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর, গতকাল থেকে বিভিন্ন বাজারে অভিযান চলছে। এদিন মানিকতলা বাজারে যান টাস্ক ফোর্সের সদস্য়রা। নজরদারির জন্য দাম সাময়িক কমলেও, আবার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্রেতারা। 

গত কয়েকদিন ধরেই পাল্লা দিয়ে বাড়ছে খাদ্য সামগ্রীর দাম। আলু, পেঁয়াজ-সহ নানা সব্জি থেকে মাছ, মাংস--- দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "১০ দিনের মধ্যে দাম কমাতে হবে। কী করে করবেন সেটা দেখতে হবে। আমি টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি দাম কমাতে হবে। ৭ দিন অন্তর টাস্ক ফোর্সের মিটিং হবে। তাতে মুখ্যসচিব, পুলিশ কমিশনার, ডিজি থাকবে।''

গতকাল কাঁকুড়গাছি বাজার, শিয়ালদার কোলে মার্কেটে অভিযান চালায় টাস্ক ফোর্স। পাইকারি বাজারে দামের সঙ্গে খুচরো বাজারের দামের পার্থক্য কত তা জানতে নথিপত্র দেখতে চাওয়া হয় বিক্রেতাদের থেকে। পাশাপাশি পানাগড় বাজার এবং দুর্গাপুরের স্টিল টাউনশিপের বাজারে জেলা প্রশাসন এবং ক্রেতা সুরক্ষা দফতরের তরফে চালানো হয় অভিযান। জলপাইগুড়ির বিভিন্ন বাজারে অভিযান চালায় জলপাইগুড়ি জেলা প্রশাসন ও কৃষি বিপণন দফতর। পশ্চিম মেদিনীপুরের বেলদা নন্দ মার্কেটে বিক্রেতাদের সঙ্গে কথা বলে পুলিশ। আসানসোল সবজি বাজারে যায় টাস্ক ফোর্সের প্রতিনিধি এবং জেলা প্রশাসন। হুগলির শেওড়াফুলি পাইরকারি বাজারে অভিযান চালানো হয় শ্রীরামপুরের SDO তরফে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Jessop Dumdum: জেশপের জমি জবরদখলের অভিযোগ, দমদমে তৃণমূল বনাম তৃণমূল

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget