এক্সপ্লোর

Vegetable Price Hike : আদা-কাঁচালঙ্কা ৩০০ টাকা কেজি, টমেটো কেজি প্রতি ২০০ ! ছ্যাঁকা লাগাবে কলকাতার আজকের বাজারদর

Kolkata Market Price : কাঁচালঙ্কা থেকে টম্যাটো, ঝিঙে থেকে বেগুন, সব কিছুরই দাম আকাশছোঁয়া। এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার বাজারে কোন সবজির দাম কত

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বর্ষার ( Monsoon )  বাজারে সবজির দাম চড়চড়িয়ে বাড়ছে। বঙ্গে বর্ষা আসতে না আসতেই আকাশ ছুঁয়েছে শাক-সবজির ( Vegetale Price ) দাম। বাজারে গিয়ে ছ্যাঁকা খাওয়ার জোগাড়। দিশাহারা অবস্থা সাধারণের। বাজার করতে গিয়ে খাদ্যরসিক বাঙালির নাকের জলে-চোখের জলে হওয়ার জোগাড়।         

কাঁচালঙ্কা থেকে টম্যাটো, ঝিঙে থেকে বেগুন, সব কিছুরই দাম আকাশছোঁয়া। এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার বাজারে কোন সবজির দাম কত :

  • কাঁচালঙ্কা ৩০০ টাকা কেজি
  • আদার দামও ৩০০ টাকা
  • টম্যাটো ২০০ টাকা কেজি
  • বেগুন ১৬০
  • উচ্ছে ১২০
  • পটল, ঝিঙে, বরবটি ১০০ টাকা
  • শসা ৮০ টাকা কেজি
  • ঢেঁড়শ ৫০ টাকা
  • বেড়েছে আলুর দামও। জ্যোতি আলু ২২-২৪ টাকা এবং চন্দ্রমুখী আলু এক কেজি ২৬-২৮ টাকা।

    বেশ কিছুদিন ধরেই আগুন-দাম আনাজপাতির। দামে লাগাম পরাতে সোমবার থেকে নামছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। সবজির মূল্যবৃদ্ধি রুখতে সল্টলেকের বাজারে পৌঁছাল টাস্ক ফোর্স। সূত্রের খবর সোমবার হাওড়া, বারুইপুর, ব্যারাকপুরেও অভিযান চালানো হবে।

    বাজারের কী পরিস্থিতি, কোনও ব্যবসায়ী বেশি দাম নিচ্ছেন কি না, জোগান ঠিক আছে কি না, এসব খতিয়ে দেখবে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। খুচরো বাজারে দাম যাচাইয়ের পর মঙ্গলবার শিয়ালদার কোলে মার্কেটে পাইকারি বাজারে যাবে টাস্ক ফোর্স। সব দিক খতিয়ে দেখে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে। টাস্ক ফোর্সের আশা, আগামী ১৫ দিনের মধ্যে সবজির দামে লাগাম টানা সম্ভব হবে।  

    সবজির এতটা দাম বৃদ্ধি কী কারণ?

    গড়িয়াহাটের এক সবজি বিক্রেতার কথায়, 'প্রচণ্ড গরমে সবজির খুব ক্ষতি হয়েছে। এরপর এমন বৃষ্টি হয়েছে সেখানেও ফসল নষ্ট হয়েছে। চাহিদার থেকে যোগান কম হওয়ার জন্য অনেকটাই দাম বেড়ে গিয়েছে। 

    কতদিন চলবে এই পরিস্থিতি? 

    সবজি বিক্রেতা বলেন, 'একবার দাম বাড়লে সেটা আবার আগের দামে ফিরে যাওয়াটা বেশ কিছুটা সময়ের ব্যাপার। আপাতত এটা চলতেই থাকবে। দাম কমার আপাতত কোনও সম্ভাবনা নেই।   

    আরও পড়ুন,

     গুরু পূর্ণিমায় কী করলে শিক্ষা-চাকরি-ব্যবসায় সুনিশ্চিত উন্নতি ?

     

    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন                                




সেরা শিরোনাম

SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget