এক্সপ্লোর

Vidyasagar College Chaos: SFI কর্মীদের ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা, ধুন্ধমার বিদ্যাসাগর কলেজে

SFI Protest: আগে থেকেই কলেজের গেট বন্ধ করে ব্যরিকেড দিয়ে রেখেছিল পুলিশ। SFI কর্মীরা সেই গেটের দিকে এগোতেই গোলমাল বেধে যায়।

কলকাতা: SFI কর্মীদের ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধমার কাণ্ড বেধে গেল বিদ্যাসাগর কলেজে। SFI কর্মীরা জোর করে কলেজের গেট খোলার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পুলিশের মারে কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ SFI-এর। কলেজের বন্ধ গেটের ওপার থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ইট, পাথর ছোড়ে বলেও অভিযোগ করেছেন তাঁরা। 

বুধবার বিকেল ৩টে নাগাদ ডেপুটেশন দিতে বিদ্যাসাগর কলেজের সামনে জড়ো হন SFI কর্মীরা। আদালতের নির্দেশের পরেও কলেজের ইউনিয়ন রুম কেন খোলা এই প্রশ্ন তুলে ও এতদিন ধরে নেওয়া ইউনিয়ন ফিজের অডিট রিপোর্ট জমা দেওয়ার দাবি জানিয়ে, বুধবার স্মারকলিপি জমা দিতে যান SFI-এর কর্মী সমর্থকরা। আগে থেকেই কলেজের গেট বন্ধ করে ব্যরিকেড দিয়ে রেখেছিল পুলিশ। SFI কর্মীরা সেই গেটের দিকে এগোতেই গোলমাল বেধে যায়। পুলিশের মারে কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ SFI-এর। কলেজের বন্ধ গেটের ওপার থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ইট, পাথর ছোড়ে বলেও অভিযোগ তাঁদের। SFI-এর কলকাতা জেলা কমিটির সম্পাদক দিতিথি রায় জানান, "তৃণমূলের আশ্রিত মদতদাতা পুলিশ, তাঁরা প্রথমে আমাদের ধাক্কাধাক্কি করা শুরু করে, ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ প্রথমে শুরু করা হয়। আমাদের পতাকা ছিঁড়ে ফেলা হয়, তারপর আমাদের ঝান্ডা, আমরা যখন গেটে বাঁধছিলাম, তখন পুলিশ তাঁদের এসে লাঠি দিয়ে মারতে থাকে, তৃণমূল এসেছিল আমাদের ছেলেদের মেরেছে, ভিতর থেকে লাঠি দিয়ে মেরেছে।'' পাল্টা কলেজে অধ্যক্ষ নাতাশা দাশগুপ্ত জানিয়েছেন, "যেদিন থেকে কোর্টের রায় বেরিয়েছে, পরের দিন থেকে ইউনিয়ন রুম বন্ধ। কলেজের কোনও ছাত্র কথা বলতে আসেন নিশ্চয় কথা বলতে পারি। কিছু উৎসাহী ছেলে মেয়ে কলেজের পাঁচিলে উঠে পতাকা ছিঁড়েছেন, কলেজ নিয়ে কটূক্তি করেছেন। বহিরাগতদের কোনও জবাব দেওয়ার দায় কতৃপক্ষের নয়। কলেজের কেউ হলে অবশ্যই কথা বলতাম। পরীক্ষার সময় এই ঘটনা খুবই অনভিপ্রেত।''

ঘণ্টাখানেক পর কলেজের সামনে থেকে সরে যান SFI কর্মী-সমর্থকরা। তারপর কলেজের গেট খুলে দেওয়া হয়। এরপরেই নতুন বিতর্ক তৈরি হয়। বিদ্যাসাগর কলেজের গলি থেকে বেরিয়ে আসতে দেখা যায় ১৫ থেকে ২০ জন ছেলেকে। সকলের হাতেই বাঁশ, লাঠি ছিল। কলেজস্ট্রিটের যেদিকে SFI কর্মী, সমর্থকরা গেছিলেন, সেদিকেই এগোতে শুরু করেন তাঁরা। কিন্তু এবিপি আনন্দের ক্যামেরা দেখতেই বাঁশ, লাঠি ফেলে দেন সকলে। দাবি করেন, ক্রিকেট খেলতে যাচ্ছেন। কলেজে অধ্যক্ষ নাতাশা দাশগুপ্ত জানিয়েছেন, "আমাদের ৩ শিফটে কলেজ হয়, ঢোকার ৪ থেকে ৫টা রাস্তা, কে কোথা থেকে কীভাবে যাচ্ছে বোঝা সম্ভব নয়। ৫টায় আমাদের কলেজ বন্ধ হয়ে যায়। ৫ পরে কেউ অন্য গেট গেট ঢুকে এই গেট দিয়ে বেরোয়, তার এই কলেজের ছাত্র না হওয়ার সম্ভাবনাই বেশি।''

সেরা শিরোনাম

Train Cancelled: রেললাইনের নীচে বড় ধস, ফের বাতিল একগুচ্ছ ট্রেন, দেখুন তালিকা
রেললাইনের নীচে বড় ধস, ফের বাতিল একগুচ্ছ ট্রেন, দেখুন তালিকা
West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Kolkata Metro: মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget