এক্সপ্লোর

Viral: ভাইরাল 'কাঁচা বাদাম' বদলেছে জীবন! প্রচার-প্রতিশ্রুতির আলোয় অন্ধকার কি ঘুচল ভুবনের?

কলকাতাতে এসে বৃহস্পতিবার নতুন গানের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুবন বাদ্যকার ও তাঁর পরিবার । তিনি জানান, গান গেয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন । গানটি বেরোতেই অনেক কিছু  বদলেছে।

আবীর দত্ত, কলকাতা : "কাঁচা বাদাম" গান আপলোড হতে না হতেই কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঝড় । একই গতিতে জীবন বদলেছে ভুবন বাদ্যকারের । গান গেয়েই বাকি জীবন কাটাবেন ভুবন বাদ্যকার । তবে সাহায্য আরও কিছু আসলে ভালো হতো মত ভাইরাল গানের স্রষ্টার ।

কলকাতাতে এসে বৃহস্পতিবার নতুন গানের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুবন বাদ্যকার ও তাঁর পরিবার । তিনি জানান, গান গেয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন । গানটি বেরোতেই অনেক কিছু  বদলেছে। " জাইলো গাড়িতে অনুষ্ঠানে যেতে পারছেন পরিবার নিয়ে। যদিও ভাড়াতে নিতে হচ্ছে ।  এদিন ভুবন এরকমও বলেন, "প্রতিশ্রুতি পেয়েছি সেগুলোও যদি বাস্তবায়িত হয় তাহলেই এতো দিনের কষ্ট মিটবে ।"

স্থানীয় শাসকদলের প্রতিনিধিরা জানিয়েছেন, বাড়ি বানিয়ে দেওয়া হবে।  প্রতিশ্রুতি মিলেছে, তাতে খুশি ভুবন । তবে গান  গেয়েই বাকি জীবনের স্বপ্ন পূরণ করবেন ভুবন ।

দুই ছেলে এক মেয়ে ভুবনের ।  তাঁদের ভবিষ্যত যাতে ভাল হয় সেটা মাথায় রেখেই এই ভাবনা তাঁর । অর্থাভাবে নিজে পড়াশোনা করাতে পারেননি । তাই পড়াশোনা করানোর বিষয়েও ভাবতে চান আবার ।

তবে আক্ষেপ আছে। অনেকেই গান শুনে যান, মোবাইলে ভিডিও বানান। কিন্তু কেউ সাহায্যের হাত বাড়ান না, কয়েকজন ছাড়া । আর্থিক সাহায্য করা হবে বলেও করা হয়নি । তাও কেউ বললে ছবি তুলতে বাধা দেননা ভুবন, গান কেউ রেকর্ড করলেও বাধা দেন না । ভুবনের এক আত্মীয় জানান, " ভুবনদা ভালো মানুষ তাই কিছু বলতে পারেন না । অনেক কিছুই পাওয়ার কিন্তু পাওয়া হয়নি । সব জায়গা থেকে মানুষ এসেছেন। বাংলাদেশ থেকেও । আর্থিক সাহায্য করবেন বলেছেন, কিন্তু করেননি । যিনি গানটা প্রথম সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন তিনিও কিছু সাহায্য করেননি অথচ নিজে উপার্জন করেছেন ।

টালিগঞ্জ এলাকাতে এসে গায়ক বিজয়ের সঙ্গে নতুন গানের দু’কলি গেয়ে মাত করে দিলেন ভুবন । সঙ্গে রাজ্যের বিধায়ক মদন মিত্র। সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো ছিলো ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget