এক্সপ্লোর

Jamai Sasthi 2025: 'ডিম-ভাত খাওয়ালেই চলবে', জামাইষষ্ঠীর দিন গুসকরায় ভাড়া পাওয়া যাচ্ছে জলজ্যান্ত জামাই!

Jamai Sasthi Viral News: পূর্ব বর্ধমানের গুসকরা শহরে হাতে মাছ আর দইয়ের ভাঁড় নিয়ে জামাই সেজে ঘুরছেন ৩ যুবক। সুরজিত পাত্র, রোহন সাঁতরা আর সোমনাথ পালিত

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: জামাইষষ্ঠী মানেই জামাইদের দিন। একদিন শ্বশুর শাশুড়িদের আদরে জামাইরা যেন আক্ষরিক অর্থেই রাজা। তবে যে সমস্ত পরিবারে জামাই নেই? যে পরিবারে পুত্রসন্তান রয়েছে বা কন্যাসন্তানের এখনও বিবাহ হয়নি? জামাইষষ্ঠীর দিনটা কি তাঁদের এক্কেবারে সাদাকালো কাটবে? নাহ.. এবার সেই সমস্যার সমাধান করলেন তিন যুবক! এবার চাইলেই, ভাড়ায় মিলবে জামাই!  তবে এই পরিষেবা সব জায়গায় পাওয়া যাবে না, মিলবে শুধুমাত্র বর্ধমানের গুসকরায়!

বিষয়টা একেবারেই গুলিয়ে যাচ্ছে? তাহলে একটু খোলসা করেই বলা যাক। পূর্ব বর্ধমানের গুসকরা শহরে হাতে মাছ আর দইয়ের ভাঁড় নিয়ে জামাই সেজে ঘুরছেন ৩ যুবক। সুরজিত পাত্র, রোহন সাঁতরা আর সোমনাথ পালিত। এদের মধ্যে ২ জন কিন্তু বিবাহিত। ফলে, 'জামাই আদর' যে পাননি, এই কথা বলা চলে না। কিন্তু জামাইষষ্ঠীর দিনটায় নিছক মজা করতেই রাস্তায় নেমে পড়লেন এই ৩ যুবক! জামাই সেজে বেরিয়ে পড়লেন রাস্তায়। পথচারীদের উদ্দেশে তাঁদের বার্তা, 'মাংস ভাত খাওয়াতে হবে না। মাছ, এমনকি নেহাৎ ডিম ভাত হলেও চলবে।' জামাইষষ্ঠী মানেই তো বাজার আগুন। মাংস থেকে শুরু করে সবজি, সব কিছু কিনতে গেলেই হাতে ছ্যাঁকা। সেই কারণেই এই অভিনব ভাবনা ৩ যুবকের। তাঁদের বেশি কিছু খাওয়া দাওয়ার দাবি নেই। কেবল আদর করে খাওয়ালেই চলবে। 

কেউ কেউ রাজি ও হলেন জামাই ভাড়া করতে। বিশেষ আয়োজন করে না হোক, সামান্য আয়োজনের খাওয়া দাওয়া করতে রাজি তাঁরা। একজন আবার রাজি হলেন, স্রেফ পান্তা ভাত আর লঙ্কাপোড়া খাওয়ানোর শর্তে। গুসকরার রাস্তায় পথচলতি মানুষদেরও এদিন মুখে হাসি। ধুতি পাঞ্জাবি পরিহিত, হাতে মাছ আর দইয়ের ভাঁড় নেওয়া এই ৩জনকে দেখে যারপরনাই অবাক সবাই। পাচ্ছেন মজাও। গোটা বিষয়টাই যে কেবলমাত্র মজার ছলেই করা হয়েছে, সেটা বুঝতে পারেন সবাই। সেই কথা স্বীকার করে নেন ৩ যুবক ও। মধ্যবয়সী মহিলা দেখলেই তাঁরা বলছেন, 'জামাই লাগবে?' সবাই বিষয়টাকে দিব্য মজা হিসেবেই নিয়েছেন। ধুতি পাঞ্জাবি পরিহিত এই ৩ 'জামাই' রাস্তায় নেমে কথা বলছিলেন অচেনা মানুষদের সঙ্গেই। জামাইষষ্ঠীর দিন নিছক মজা করতেই সমস্তটা পরিকল্পনা করা, এমনটাই জানিয়েছেন ওই ৩ যুবক। তবে এই মজায় বিন্দুমাত্র ক্ষতি নেই কারোর, লোকে মুখে হাসি ফোটানোই ছিল তাদের উদ্দেশ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget