এক্সপ্লোর

Mamata Banerjee: সাধু-সন্তদের একাংশকে নিয়ে মমতার মন্তব্য, সরব বিশ্ব হিন্দু পরিষদ

West Bengal News: পঞ্চম দফা ভোটের দিনেও বঙ্গ রাজনীতির ময়দান তেতে রইল সাধু-সন্তদের একাংশকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য ঘিরে

কলকাতা: সাধু-সন্তদের একাংশকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনায় সরব হল বিশ্ব হিন্দু পরিষদ। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অশোভনীয় ও অবাঞ্ছিত বলে উল্লেখ করল তারা। এদিকে তৃণমূলনেত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে সাফাইয়ের সুর শোনা জোড়াফুল শিবিরে।

মমতার মন্তব্যে সমালোচনায় সরব: পঞ্চম দফা ভোটের দিনেও বঙ্গ রাজনীতির ময়দান তেতে রইল সাধু-সন্তদের একাংশকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য ঘিরে। শনিবাররের পর সোমবারও ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার প্রধান কার্তিক মহারাজকে ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের সম্পাদক চন্দ্রনাথ দাস বলেন, "হিন্দু অরাজনৈতিক সংগঠনগুলিকে রাজনীতির প্রাঙ্গনে সংমিশ্রণ করে যে জঘন্য রাজনীতির আমদানি করেছেন, তা অবাঞ্ছিত ও অশোভনীয় কার্যকলাপ হিসাবে গণ্য করা উচিত।''

শনিবার গোঘাটের সভা থেকে মমতা বলেন, "আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইন্সস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানই বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাঁকে দেখতে গেছিলাম। আমি বলেছি দু-একজনের কথা। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিস আছে, আশ্রম আছে, ওরা এত ভাল, ওরা সত্যি আমাকে খুব ভালবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তাঁর নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের, ভোটের দু-দিন আগে, মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন, তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম।''

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে সরব হন প্রধানমন্ত্রী। সোমবার ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী বলেন, এখানকার মুখ্যমন্ত্রী নিজে হিন্দু সন্তদের হুমকি দিচ্ছেন। রামকৃষ্ণ মিশন, ইস্কন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, এগুলো আমাদের বাংলার অধ্যাত্মিক পরিচিতি, এখানকার মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে এই মহান সংস্থাগুলোকে হুমকি দিচ্ছেন। আর এই হুমকি তৃণমূলের গুন্ডাদের সাহস বাড়িয়ে দিয়েছে, জানা গেছে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের আশ্রমে কাল রাতে ভাঙচুর করা হয়েছে। আশ্রমের কর্মীদের সঙ্গে মারপিট করা হয়েছে। তাঁদের হুমকি দেওয়া হয়েছে। এমনকী আইনি নোটিস পাঠিয়েছেন কার্তিক মহারাজও। এরপর গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি সেটা প্রমাণ ছাড়া বলি না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Congress:'শৃঙ্খলাহীনতাকে কখনওই বরদাস্ত নয়' খাড়গের ছবিতে কালি লাগানোয় কড়া বিবৃতি

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Malda Kali Puja: ৪০০ বছরের প্রাচীন কালীপুজো, সম্প্রীতির নজির মালদায়, জড়িয়ে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের নাম
৪০০ বছরের প্রাচীন কালীপুজো, সম্প্রীতির নজির মালদায়, জড়িয়ে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের নাম

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget