এক্সপ্লোর

Train Incident:কাফলিং ছিঁড়ে ১০০ মিটার এগিয়ে গেল ভিস্তাডোম ট্রেনের ইঞ্জিন, বড়সড় দুর্ঘটনা এড়াল রেল

Vistadome Tourist Special Train: শিলিগুড়ি জংশন এবং গুলমা স্টেশনের মধ্যে কোনও মতে বিপত্তি এড়ায় ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেনটি।

শিলিগুড়ি: বড়সড় দুর্ঘটনার (Train Accident) হাত থেকে রক্ষা পেল ট্রেন। তবে যাত্রীসুরক্ষা নিয়ে আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেল (Indian Rail)। এদিন শিলিগুড়ি জংশন এবং গুলমা স্টেশনের মধ্যে কোনও মতে বিপত্তি এড়ায় ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেনটি। কিন্তু আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল যাত্রীদের মধ্যে। 

কী ঘটেছিল?
যাত্রীদের অভিজ্ঞতা ও রেল সূত্রের (Indian Railways) খবর মিলিয়ে প্রাথমিক ভাবে যা উঠে আসছে তাতে,  শিলিগুড়ি জংশন ও গুলমা স্টেশনের মাঝে কাফলিং ছিঁড়ে প্রায় ১০০ মিটার এগিয়ে যায় ভিস্তাডোম ট্রেনের ইঞ্জিন। খবর ছড়াতে দেরি হয়নি। দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বাঁচোয়া বলতে রেলচালক ও কর্মীদের তৎপরতা। এড়ানো যায় দুর্ঘটনা। মেরামতির কাজ চলে প্রায় আধ ঘণ্টা। তার পর ফের গন্তব্যে রওনা দেয় ভিস্তাডোম টুরিস্ট স্পেশাল। কিন্তু প্রশ্ন হল, গত জুনে বালেশ্বরের রেল দুর্ঘটনা-সহ একের পর এক বিপর্যয় সত্ত্বেও এখন কেন গা ছাড়া ভাব কাটেনি রেলের? যাত্রী-সুরক্ষার ব্যাপারে কেন এত ঢিলেমি? আজ যে বিপত্তি এড়ানো গিয়েছে তা প্রত্যেক বারই যে সম্ভব হবে, তারই বা নিশ্চয়তা কোথায়? এদিনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ট্রেন মেরামতির পর গন্তব্য রওনা দিলেও সেই আতঙ্কে পুরোপুরি কাটেনি। 

ওন্দায় দুর্ঘটনা...
বালেশ্বরের ভয়ঙ্কর বিপর্যয়ের পরও ট্রেন দুর্ঘটনা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, তা নয়। জুন মাসেরই ২৫ তারিখে,ভোর ৪টে ৫ মিনিটে, বাঁকুড়ার ওন্দায় একটি দুর্ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর, লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। পিছনের মালগাড়িটির ইঞ্জিন উঠে যায় দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওপর। দু'টি ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে দাবি করা হয়, চালকের গাফিলতিতেই দুর্ঘটনা ঘটেছে। এর আগে রেলের তরফেও এই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। দুর্ঘটনার পরে সেদিনই আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার বলেছিলেন, 'সিগন্যাল রেড ছিল। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে।' পরে, ওই ঘটনায় লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং দু'জন চিফ লোকো ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছিল রেল। কিন্তু প্রশ্ন ওঠে, চালকদের প্রশিক্ষণেই গাফিলতি ছিল? চিফ লোকো ইন্সপেক্টরদের সাসপেন্ডের পর ওঠে প্রশ্ন।

আরও পড়ুন:হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি, তুমুল বিক্ষোভে অন্য ট্রেনে যাত্রীদের নিয়ে যাত্রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget