এক্সপ্লোর

Birbhum News: জমি বিতর্কে অমর্ত্য সেনকে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস, অব্যাহত অবস্থান-বিক্ষোভ

জমি বিতর্কে অমর্ত্য সেনকে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে শনিবার থেকে, নোবেলজয়ী বাড়ি প্রতীচীর কাছে চলছে বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভ।

মনোজ বন্দ্যোপাধ্যায় ও ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: জমি বিতর্কে অমর্ত্য সেনকে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভ চলবে আরও ২ দিন। অবস্থান বিক্ষোভের দ্বিতীয় দিনে জানালেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভ: মিছিল ও মানববন্ধনের পর শুরু হয়েছে প্রতিবাদ সভা। জমি বিতর্কে অমর্ত্য সেনকে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে শনিবার থেকে, নোবেলজয়ী বাড়ি প্রতীচীর কাছে চলছে বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভ। সাংস্কৃতিক প্রতাবাদের অঙ্গ হিসেবে মঞ্চে হচ্ছে বাউল গান।চলছে কবিতা পাঠ, ছবি আঁকা, আদিবাসী নাচ। বিপন্ন রবীন্দ্র ঐতিহ্য, অসম্মানিত অমর্ত্য সেন--- বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগে শনিবার সরব হন বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, কবীর সুমন সহ বহু বিশিষ্ট ব্যক্তি।রবিবারও প্রতিবাদ মঞ্চে ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী, প়ড়ুয়া, প্রাক্তনী ও আশ্রমিকরা।

শুক্রবার ছিল মিছিল ও মানববন্ধন। শনিবার থেকে শুরু হল প্রতিবাদ সভা। শনিবার বিশ্বভারতী বাঁচাও কমিটির মঞ্চের পাশে ছিল আর একটি মঞ্চ। সেখানে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন শাসক দলের মন্ত্রী-সাংসদ-বিধায়করা। রবিবার সবাই সরব হন এক মঞ্চে।  বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, “জমি-বিতর্কে রাজ্য সরকার অমর্ত্য সেনের পাশে রয়েছে। তিনি মোদি-বিরোধিতার ফল ভুগছেন।’’                                              

৯ মে, রবীন্দ্র জয়ন্তী পালন করে শেষ হবে বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভ। সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদকে তাঁর শান্তিনিকেতনের বাড়ি প্রতীচীর ১৩ ডেসিমল জমি খালি করার নির্দেশ দেয় বিশ্বভারতী। নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে, তাঁকে উচ্ছেদ করা হবে জানিয়ে কর্তৃপক্ষের তরফে নোটিসও দেওয়া হয়। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেন। এই ঘটনায় বিশ্বভারতীর ভূমিকার প্রতিবাদে দেওয়া হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদের ডাক। শনিবার এলাকায় মিছিল ও মানব বন্ধন করে সামাজিক মর্যাদা রক্ষা কমিটি। এদিন থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিশ্বভারতী বাঁচাও কমিটি। এবিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

আরও পড়ুন: Walking Tips: হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget