এক্সপ্লোর

Birbhum News: বিশ্বভারতীতে ফরেনসিক দল, হস্টেল থেকে নমুনা সংগ্রহ, সিআইডি তদন্ত চায় পরিবার

Visva Bharati Student Death: ওই ছাত্রের মৃত্যুর পর ধর্নায় বসে গোটা পরিবার। সামিল হন পড়ুয়াদের একাংশ।

আবির ইসলাম, পরিতোষ দাস, বীরভূম: বিশ্বভারতীতে (Visva Bharati Update) ছাত্রের (Death of Student) রহস্যমৃত্যুতে হস্টেল থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল (Forensic Team)। শান্তিনিকেতন (Santiniketan) থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে ছাত্রের পরিবার।

ছাত্রের রহস্যমূত্যুতে উত্তাল হয় বিশ্বভারতী

হস্টেলে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল শান্তিনিকেতন। ২১ এপ্রিল পাঠভবনের এই উত্তরণ ছাত্রাবাস থেকে উদ্ধার হয় দ্বাদশ শ্রেণির ছাত্র অসীম দাসের মৃতদেহ। সেই ঘটনার সাত দিন পর বৃহস্পতিবার ঘটনাস্থলে গেল রাজ্য ফরেন্সিক দল (Birbhum News)।

এ দিন হস্টেল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের তিন সদস্য। প্রায় ৪০ মিনিট ধরে নমুনা সংগ্রহ শেষে শান্তিনিকেতন থানায় যান ফরেন্সিক দলের সদস্যরা। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, "ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। এই ঘটনায় সিআইডি তদন্তের জন্য আমরা জানিয়েছি। আগামী দিনে যা হবে সেটা জানিয়ে দেওয়া হবে।"

আরও পড়ুন: Bus Service Closed : ২ বছর বন্ধ ইসলামপুর-কলকাতা সরকারি বাস পরিষেবা, সমস্যায় উত্তর দিনাজপুরবাসী

ওই ছাত্রের মৃত্যুর পর ধর্নায় বসে গোটা পরিবার। সামিল হন পড়ুয়াদের একাংশ। বলা হয়, মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করার সৌজন্যটুকুও দেখাননি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে উপাচার্যের বাড়ির গেট ভেঙে ঢোকার চেষ্টা করার অভিযোগ ওঠে। সরাসরি রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে নিরাপত্তা চেয়ে বার্তা পাঠান উপাচার্য।

সিআইডি তদন্তের দাবি মৃত ছাত্রের পরিবারের

এই ঘটনায় প্রথম থেকেই খুনের অভিযোগ করে মৃতের পরিবার। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে তারা। ওই ছাত্রের বাবা সঞ্জীব দাস বলেন, "দোষীদের শাস্তি হোক। সিআইডি তদন্ত করে দোষীদের শাস্ত দেওয়া হোক।" অন্য দিকে, বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ফরেন্সিক দলকে তদন্তে সবরকম ভাবে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সমস্ত রকম ভাবে সহযোগিতা করা হবে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget