এক্সপ্লোর

Amartya Sen: ‘কাগজ দেখাক বিশ্বভারতী’, অমর্ত্যর সমর্থনে পোস্ট, পড়ুয়াকে শোকজ কর্তৃপক্ষের

Visva Bharati University: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের ছাত্র সৌমনাথ সৌ। তিনি বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইজ-এর সঙ্গেও যুক্ত।

কলকাতা: জমি নিয়ে টানাপোড়েন চলছে। শান্তিনিকেতন (Santiniketan News) থেকে তার আঁচ এসে পড়েছে শহর কলকাতাতেও। সেই আবহেই এক পড়ুয়াকে শোকজ করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) কর্তৃপক্ষ। ফেসবুকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) সমর্থনে লেখা পোস্ট করেছিলেন তিনি। তাতেই তাঁকে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

অমর্ত্যকে সমর্থন কের ফেসবুকে লেখা, শোকজ পড়ুয়াকে

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের ছাত্র সৌমনাথ সৌ। তিনি বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইজ-এর সঙ্গেও যুক্ত। অমর্ত্যের সমর্থনে লেখা পোস্ট করেছিলেন ফেসবুকে। তাতেই কর্তৃপক্ষের শোকজের চিঠি পৌঁছেছে তাঁর কাছে। বিশ্বভারতীর ছাত্র হয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হলেন কী করে, প্রশ্ন করা হয়েছে তাঁকে। 

শুধু তাই নয়, শোকজের চিঠিতে ওই ছাত্রকে শৃঙ্খলাভঙ্গ নিয়ে কড়া বার্তাও দেওয়া হয়েছে। বলা হয়েছে, ফের শৃঙ্খলাভঙ্গ করলে ওই ছাত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এ ব্যাপারে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাননি ওই ছাত্র। তবে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: CV Ananda Bose Meet Jagdeep Dhankar : রাজ্যের সঙ্গে সমীকরণ বদলের জল্পনার মাঝেই ধনকড়ের সঙ্গে বৈঠক আনন্দ বোসের

অমর্ত্যর সমর্থনে সম্প্রতি ফেসবুকে ওই পড়ুয়া লেখেন, ‘সমষ্টি এবং ভূমি সংস্কার আধিকারিকের দফতর থেকে দেওয়া তথ্য বলছে, ১.৩৮ একর জমির মালিক অধ্যাপক অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেন। তাহলে শুধুই কি উপাচার্যের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য টার্গেট করা হচ্ছে? যদি না হয়, তাহলে বিশ্বভারতী .১৩ একর জমির মালিকানার কাগজ বের করুক এবং আদালতের হস্তক্ষেপে বিষয়টির নিষ্পত্তি হোক। নোংরামির একটা সীমা থাকা উচিত’।

বিশ্বভারতী এবং অমর্ত্যের মধ্যেকার টানাপোড়েনের আঁচ এসে পডেছে রাজ্য রাজনীতিতেও

তবে বিশ্বভারতী এবং অমর্ত্যের মধ্যেকার টানাপোড়েনের আঁচ এসে পডেছে রাজ্য রাজনীতিতেও। এর আগে, বীরভূম সফরে গিয়ে নিজেহাতে অমর্ত্যকে পৈতৃক ভিটের কাগজপত্র দিয়ে এসেছিলেন মমতা। সোমবার বিধানসভাতেও বিষয়টি নিয়ে সরব হন তিনি। অমর্ত্যর মতো মানুষকে জমি দখলকারী বলে দাগিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। lতাঁর সরকার হলে অমর্ত্যর পায়ে জমি নিবেদন করত বলে জানান। শুধু তাই নয়, বিজেপি ঢুকে বিশ্বভারতীর পরিবেশ নষ্ট করছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। জমি বিতর্কে বাম-কংগ্রেসও অমর্ত্যর সমর্থনেই মুখ খুলেছে। 

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget