এক্সপ্লোর

CV Ananda Bose Meet Jagdeep Dhankar : রাজ্যের সঙ্গে সমীকরণ বদলের জল্পনার মাঝেই ধনকড়ের সঙ্গে বৈঠক আনন্দ বোসের

BJP-TMC:রাজ্যপাল ও উপরাষ্ট্রপতির যে বৈঠক নিয়ে শুরু তীব্র রাজনৈতিক টানাপোড়েন। রাজ্যের পরিস্থিতি বুঝতে পেরেই রাজ্যপালের এই সাক্ষাৎ বলে দাবি বিজেপির। পাল্টা গেরুয়া শিবিরের দিকেই অভিযোগের আঙুল তৃণমূলের।

নয়াদিল্লি : রাজ্যের সঙ্গে সমীকরণ বদলের জল্পনার মধ্যেই পূর্বসূরীর কাছে রাজ্যপাল (Governor)। উপরাষ্ট্রপতি (Vice President of India) তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) কাছে আনন্দ বোস (CV Ananda Bose)। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে বৈঠক। রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা বরাবর রাজ্যের সঙ্গে সংঘাতে শিরোনামে থাকা জগদীপ ধনকড় নিজে সোশ্যাল মিডিয়ায় বৈঠকের যে খবর জানিয়ে তাঁদের ছবি শেয়ার করেছেন। রাজ্যপাল ও উপরাষ্ট্রপতির যে বৈঠক নিয়ে অবশ্য শুরু হয়ে গিয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। রাজ্যের পরিস্থিতি বুঝতে পেরেই রাজ্যপালের এই সাক্ষাৎ বলে দাবি বিজেপির। পাল্টা গেরুয়া শিবিরের দিকেই অভিযোগের আঙুল তৃণমূলের।

রাজ্যের অবস্থা বুঝেই দেখা, দাবি বিজেপির

বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর (Shamik Bhattacharya) দাবি, তৃণমূল (TMC) চাইছে রাজ্যপাল ভবনটাকে রাজ্য সরকারের দফতর বানিয়ে ফেলতে। আগে রাজ্যপাল বঙ্গের সঠিক অবস্থাটা মনে হয় বুঝতে পারেননি। যাতে ঠিকমতো রাজ্যের চিত্র জানতে পারেন, তাই হয়তো রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি। আমরা চাই রাজ্যের মানুষের সাংবিধানিক অধীকার যাতে প্রতিষ্টিত হয়, সেই দিকটা তিনি দেখুন।

অনুগত স্পোকসপার্সন করার চেষ্টা, পাল্টা তৃণমূলের

পাল্টা তৃণমূলের সাংসদ শান্তনু সেন বলেছেন, দেশের একজন রাজ্যপাল দেশের উপরাষ্ট্রপতির কাছে গেছেন। তথা এই রাজ্যেরই প্রাক্তন রাজ্যপালের কাছে গেছেন। সাদা চোখে দেখলে এতে কোনও কাদা থাকার কথা নয়। কিন্তু গত কয়েক মাসের ঘটনার ঘনঘটনা যদি দেখেন তাহলে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় চলে যাওয়ার পর থেকে মাঝের অন্তর্বর্তী রাজ্যপাল লা গণেশন বা বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিজেদের দলের অনুগত স্পোকসপার্সন হিসেবে না পেয়ে বারবার মুখ খুলেছেন বিজেপি নেতারা। বাকি রাজ্যেও যেমনটা হয়, আসলে বিজেপি শিবির এই রাজ্যের রাজ্যপালকেও তেমনভাবেই ব্যবহার করতে চাইছে। বাংলার রাজ্যপালের ওপর বিজেপি শিবির যে যথেষ্ট রাজনৈতিক চাপ তৈরি করেছে, সেটা বুঝতে সাধারণ মানুষেরও বাকি নেই। 

 

হাতেখড়ি বিতর্ক, সচিবকে অব্যাহতি

প্রসঙ্গত, ন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) অব্যাহতি দিল রাজভবন (Raj Bhavan)। সূত্রের খবর, রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোসের ইচ্ছায় সরানো হল তাঁর প্রধান সচিবকে। তাঁর জায়গায়, নতুন কাউকে আনা হবে বলে সূত্রের খবর। ফের কি সংঘাতের পথে রাজভবন-রাজ্য সরকার? বাড়ছে জল্পনা রাজ্যপালের ইচ্ছেয় প্রধান সচিব পদে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি, খবর সূত্রের। রাজভবনের তরফে নবান্নকে বার্তা দিলেও এখনও জারি হয়নি নির্দেশিকা। রাজ্যপালর বাংলা শেখার ইচ্ছা প্রকাশের পর রাজভবনে সরস্বতী পুজোর দিন বসেছিল তাঁর হাতেখড়ির আসর। যা নিয়েও তীব্র হয়েছিল রাজনৈতিক তরজা।

আরও পড়ুন- 'আস্তে আস্তে ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল, ভাল লক্ষণ', দাবি শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget