এক্সপ্লোর

Visva Bharati University: ভেঙে ফেলা হল বিশ্বভারতীর বিতর্কিত ফলক

Visva Bharati Plaque Controversy: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশে ভেঙে ফেলা হল বিশ্বভারতীর বিতর্কিত ফলক, কী প্রতিক্রিয়া ঠাকুর পরিবারের সদস্যের ?

ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: বিতর্কিত ফলক ভেঙে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati University)। লাগানো হল নতুন ফলক ৷ তাতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম-সহ শান্তিনিকেতনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায়৷ প্রসঙ্গত, শান্তিনিকেতনে বিশ্ব ঐতিহ্যের ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী ও উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর নাম ছিল৷ নাম ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশে সেই ফলক ভেঙে দেওয়া হল বলে জানিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো।

বিতর্কিত ফলক ভেঙে দিল বিশ্বভারতী

১৭ সেপ্টেম্বর ইউনেসকো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' স্বীকৃতি দিয়েছে। তারপরেই ২০ অক্টোবর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, রবীন্দ্রভবন, গৌরপ্রাঙ্গণে ৩ টি শ্বেত পাথরের ফলক বসিয়েছিলেন৷ তাতে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নিজের নাম  লিখে ছিলেন ৷ ফলকে ব্রাত্য ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। যা নিয়ে সরব হন রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনীরা৷ বিদ্যুৎবাবুর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছিল শান্তিনিকেতন ট্রাস্ট। 

বসানো হল নতুন ফলক

৮ নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর৷ নতুন উপাচার্য হন সঞ্জয় কুমার মল্লিক। একাধিক অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক 'বিতর্কিত' ফলক সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল৷ সেই মত এদিন রাতে ভেঙে দেওয়া হল শান্তিনিকেতনের বিতর্কিত ফলক। বসানো হল নতুন ফলক৷ তাতে লেখা রয়েছে,'প্রাকৃতিক ঐতিহ্য বিশ্বের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণার্থে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যে সারণিতে অন্তর্ভুক্ত হয়েছে। এই সারাণিতে অন্তর্ভুক্ত শান্তিনিকেতনের বিশ্বজনিন সাংস্কৃতিক ও প্রাকৃতিক গুরুত্ব সুনিশ্চিত করে এবং বিশ্ব মানবতার স্বার্থে এটির সুরক্ষা আবশ্যক।' এরপরেই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সহ শান্তিনিকেতনের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে। বাংলা, ইংরেজি ও হিন্দিতে লেখা হল নতুন ফলক৷

আরও পড়ুন, 'I.N.D.I.A'-কে আরও জোরদার করার বার্তা মমতার

'লজ্জায় দিনের বেলায় ভাঙতে পারেনি, রাতের বেলায় ভেঙেছে'

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো বলেন, 'কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পুরনো ফলক সরিয়ে নতুন ফলক বসানো হল।'এই বিষয়ে ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, 'লজ্জায় দিনের বেলায় ভাঙতে পারেনি রাতের বেলায় ভেঙেছে। ওরা ভয় পেয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ তাতে ভেঙে দেওয়া দরকার ভেঙে দিয়েছে। এবার রবীন্দ্রনাথের নাম থাকবে সেই ফলক দেওয়া হবে এটাই চাই ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Control of Anti Social Activities Bill: কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন ইস্যু তৈরি হলেই 'গ্রেফতার করতে পারবে' পুলিশ ? কী কী বাজেয়াপ্ত হতে পারে ?
কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন ইস্যু তৈরি হলেই 'গ্রেফতার করতে পারবে' পুলিশ ? কী কী বাজেয়াপ্ত হতে পারে ?
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget