এক্সপ্লোর

Viswa Bharati : সমাবর্তন উৎসব বাতিল করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

Student Agitation : আইন শৃঙ্খলার প্রশ্নে বাতিল সমাবর্তন, বলেই জানান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর উপাচার্যের অভিযোগ, ‘পুলিশ সাহায্য করছে না, ওসিকে ডাকলেও আসছেন না’।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : সমাবর্তন উৎসব (Convocation Programme) বাতিল করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (ViswaBharati University)। ছাত্র আন্দোলন (Student Unrest) ও রাজ্য পুলিশের (State Police) অসহযোগিতাকে দায়ী করল কর্তৃপক্ষ। রবিবার সমাবর্তন হওয়ার কথা ছিল বিশ্বভারতীতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপস্থিত থাকার কথা ছিল অনুষ্ঠানে। অনুষ্ঠানে থাকার কথা ছিল দেশের অ্যাটর্নি জেনারেলেরও। রবিবারে যে সমাবর্তনে সেজের ওঠার বদলে কয়েক ঘণ্টা আগে তা বাতিল ঘোষণা করা হয়। 

যে প্রসঙ্গে জানতে চাইলে আইন শৃঙ্খলার প্রশ্নে বাতিল সমাবর্তন, বলেই জানান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর উপাচার্যের অভিযোগ, ‘পুলিশ সাহায্য করছে না, ওসিকে ডাকলেও আসছেন না’। পাশাপাশি ছাত্র আন্দোলনের জেরে বিশ্বভারতীর পরিস্থিতি সমাবর্তন আয়োজনের অনুকূল নয় বলেই জানান তিনি।

জারি পড়ুয়াদের আন্দোলন

উপাচার্যর পদত্যাগ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে, গত বুধবার, ২৩ তারিখ, আন্দোলন শুরু করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দফায় দফায় ঘেরাও করা হয় উপাচার্যকে। পড়ুয়াদের অভিযোগ, ঘেরাও থাকাকালীন, নিরাপত্তারক্ষীকে ছাত্রদের উদ্দেশ্যে, গুলি চালানোর নির্দেশ দেন উপাচার্য। এরপরই, উপাচার্য, বিদ্যুত্‍ চক্রবর্তীর সরকারি বাসভবনের সামনে, অস্থায়ী মঞ্চ তৈরি করে, আন্দোলনে বসেন পড়ুয়ারা। দাবি দাওয়া না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা। 

এদিকে, আন্দোলনকারীদের সমর্থন করার অভিযোগে, বিশ্বভারতী অধ্যাপক সংগঠন ভিবিউফার সভাপতি, অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে ইতিমধ্যে শোকজ করেছে কর্তৃপক্ষ। যদিও সুদীপ্ত ভট্টাচার্যের অভিযোগ, 'ব্যক্তিগত প্রতিহিংসা। আমি নাকি উস্কানি দিয়েছি। ১৮ বছরের ঊর্ধ্বে, অ্যাডাল্ট। তাঁদের কীকরে উস্কানি দিতে পারি। যাঁদের নীতি আদর্শ অন্যের থেকে আলাদা। আমি ছাড়াও অনেক অধ্যাপক ছিলেন। আশ্রমের পিতা উপাচার্য.. তিনি বলেছেন, সন্তানসম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গুলি চালিয়ে দাও। এটা শুনে আমি আর ঠিক থাকতে পারিনি। বিবেকের তারণায় এসেছিলাম।'

পড়ুয়া-বিক্ষোভের জেরে, উপাচার্যের বাসভবনের সামনে কড়া নিরাপত্তা। মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এর মাঝেই বাতিল করা হল বিশ্বভারতীয় সমাবর্তন অনুষ্ঠান। 

আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন, আমি কেন খারাপ কথা বলব?’ প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এদিকে, দিন কয়েক আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাঠে পৌষ মেলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। এবারও কি পৌষমেলা হবে? এখন সেটাই দেখার। 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: রেজিনগরে জয়ী বিজেপি-র শাখারভ সরকার, ৭২ হাজার ৭১০ ভোটে জয়ী হলেন
রেজিনগরে জয়ী বিজেপি-র শাখারভ সরকার, ৭২ হাজার ৭১০ ভোটে জয়ী হলেন
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
Abhishek Banerjee Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget