এক্সপ্লোর

Voter List Revision: ভোটার তালিকায় কারচুপি, তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে ১০২ জনের নাম!

Voter List Update: কমিশনের কাঠগড়ায় নন্দকুমার ও রাজারহাট-গোপালপুরের ERO। তালিকায় অস্তিত্বহীন ভোটার! অসঙ্গতির কথা স্বীকার ২ ERO-র, কমিশন সূত্রে খবর।

কলকাতা: আবছা আধার ও প্যান কার্ড ব্যবহার করে ভোটার তালিকায় কারচুপির খবর এল প্রকাশ্যে! তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে ১০২ জনের নাম তুলে দেওয়া হয়েছে বলে খবর। কমিশনের কাঠগড়ায় এবার নন্দকুমার ও রাজারহাট-গোপালপুরের ERO। তালিকায় অস্তিত্বহীন ভোটার! কমিশন সূত্রে জানানো হয়েছে, অসঙ্গতির কথা স্বীকার করেছেন ২ ERO। এর আগে ২ ERO-কে তলব করেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, ''তথ্য যাচাইয়ের জন্য BLO-দের পাঠানোই হয়নি। তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে ১০২ জনের নাম। নন্দকুমারের ভোটার লিস্টে ৫৯ জন অস্তিত্বহীন ভোটারের নাম। রাজারহাট-গোপালপুরের ভোটার লিস্টে ৪৩ জন অস্তিত্বহীন ভোটারের নাম।''

কিন্তু প্রশ্ন উঠছে যে ERO-দের ID ছাড়া কীভাবে ভোটার তালিকায় উঠল ১০২ জনের নাম? সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগকারী এজেন্সিকে নিজেদের ID দেন ২ ERO। অস্তিত্বহীন ভোটারদের নাম নথিভূক্তকরণে জড়িত ২ ERO। সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে FIR-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কমিশন সূত্রে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২ ERO-র বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ করা হয়েছে।

বিহারে নির্বাচনের আগেই ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক

বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ভোটারতালিকায় বিশেষ সংশোধন নিয়ে গোড়া থেকেই বিতর্ক শুরু হয়েছে। বিজেপি-কে সুবিধা করে দিতে নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাইয়ে নেমেছে বলে অভিযোগ বিরোধীদের। এখনও পর্যন্ত ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে বিহারের ভোটার তালিকা থেকে, যাঁরা নিজেদের বৈধ ভোটার বলে প্রমাণ করতে পারেননি। আরও একমাস তাঁদের সময় দেওয়া হলেও, বেছে বেছে দরিদ্র, বিরোধী শিবিরের ভোটারদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ। সেই আবহেই শনিবার সাংবাদিক বৈঠক করেন তেজস্বী যাদব। তিনি জানান, বিহার বিধানসভার বিরোধী দলনেতা তিনি। অথচ যে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তাতে কোথাও তার নাম নেই। সর্বসমক্ষে নিজের EPIC নম্বর RAB2916120-ও প্রকাশ করেন তেজস্বী। কমিশনের অ্যাপে গিয়ে ওই নম্বর দিলেও যে তাঁর নাম দেখাচ্ছে না, তা সকলকে দেখান।

এর প্রায় পর পরই নির্বাচন কমিশনের তরফে তেজস্বীর নাম রয়েছে বলে খসড়া তালিকার একটি ছবি প্রকাশ করা হয়। বিজেপি-র আইটি সেলের প্রধানও ওই ছবি পোস্ট করেন। কিন্তু কমিশন ও বিজেপি-র পোস্ট করা ছবিতে যে EPIC নম্বর RAB o454228 লেখা ছিল, তার সঙ্গে তেজস্বীর নিজের দেওয়া EPIC নম্বর মেলেনি। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে রাজ্যে বিজেপি-র সহযোগী, নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল তেজস্বীর বিরুদ্ধে দু’দু’টি ভোটার কার্ড রাখার অভিযোগ তোলে। সেই নিয়ে এবার তেজস্বীকে নোটিস দিল নির্বাচন কমিশন। তাঁর নামে দু'টি EPIC নম্বর হল কী করে, জানতে চাওয়া হয়েছে। কমিশনের দাবি, ওই EPIC নম্বর ইস্যুই করা হয়নি। তাই সেই সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে তেজস্বীকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'স্পেসিফিক্যালি লিখে জানান, তাদের দিয়ে দেওয়া হবে', অগাস্ট শুরুর আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের
'স্পেসিফিক্যালি লিখে জানান, তাদের দিয়ে দেওয়া হবে', অগাস্ট শুরুর আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের
News Live Updates: এবার দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা শুরু
এবার দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা শুরু
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও ভেজাল, সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও ভেজাল, সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget