এক্সপ্লোর

West Bengal draft voter list : কমিশনের ওয়েবসাইট ছাড়াও এভাবে আজই দেখতে পাবেন SIR খসড়া ভোটার তালিকা

যাঁরা নেট ব্যবহারে স্বচ্ছন্দ নন, কিংবা যাঁরা হাতে করে তালিকা দেখতে চান, তাঁর জন্য কমিশন আরও কয়েকটি ব্যবস্থা করেছে। BLO-র কাছ থেকেও জানতে পারবেন, খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। 

কলকাতা : প্রতীক্ষার অবসান। আজ  অর্থাৎ মঙ্গলবার, SIR-এ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ভোটার তালিকায় কার নাম থাকবে, কারাই বা  বাদ পড়বে? তা পরিষ্কার হয়ে যেতে পারে বেলা বারোটার আগেই। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়তে চলেছে। কিন্তু আপনার নামটি তালিকায় আছে কি না কীভাবে দেখবেন। দুটি ওয়েবসাইটের কথা জানিয়েছে কমিশন। যাঁরা নেট ব্যবহারে স্বচ্ছন্দ নন, কিংবা যাঁরা হাতে করে তালিকা দেখতে চান, তাঁর জন্য কমিশন আরও কয়েকটি ব্যবস্থা করেছে। BLO-র কাছ থেকেও জানতে পারবেন, খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। 

আজই SIR-এর খসড়া তালিকা হাতে পাবেন বুথ লেভেল অফিসাররা। এছাড়াও জেলা শাসকের দফতর থেকে আজই BLO-দের কাছে খসড়া তালিকা দেখতে পাবেন। খসড়া তালিকার কপি পাবে সব রাজনৈতিক দলই, জানিয়েছে কমিশন সূত্র। DEO, DM ওয়েবসাইট, BLO-র কাছে পাওয়া যাবে খসড়া তালিকা। BLO-র কাছে অফ লাইনেও পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা। সেখান থেকে আপনি নিশ্চিত হতে পারবেন, আপনার নাম, তালিকায় আছে কি নেই !  

যে ভোটারদের নাম তালিকায় নেই, তাঁদের শুনানিতে ডাকা হবে। শুনানির সময়  তাঁদের নিম্ন লিখিত নথিগুলির মধ্যে যে কোনও একটি নিয়ে যেতে হবে। যেমন -   

রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনধারী হিসেবে পরিচয়পত্র, জন্মের সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক অথবা অন্য কোনও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্য সরকারের অধীনে যে কোনও সংস্থা কর্তৃক জারি করা আবাসিক শংসাপত্র, বন অধিকার সার্টিফিকেট , কাস্ট সার্টিফিকেট, স্থানীয় প্রশাসন কর্তৃক পারিবারিক নিবন্ধন,  সরকার কর্তৃক জারি করা জমি বরাদ্দ বা বাড়ি বরাদ্দের শংসাপত্র, ডাকঘর, ব্যাংক, জীবন বীমা কর্পোরেশন বা যে কোনও স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ১৯৮৭ সালের পূর্বের যে কোনো নথি । 


 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে কবে ?

১৫ জানুয়ারি পর্যন্ত জানানো যাবে তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ। যেগুলো খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডাকা হবে শুনানিতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানি এবং ভেরিফিকেশন চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget