এক্সপ্লোর

Murshidabad News: ধুলিয়ানে বাবা-ছেলেকে খুনে গ্রেফতার বেড়ে ৩, ধৃতদের মধ্যে কজন বাংলাদেশি আছে? প্রশ্ন বিরোধীদের !

Murshidabad Double Murder Case More Arrested: এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল ইনজামুল হক, CCTV ফুটেজ সরাতে কেটেছিল কারেন্টের তার, ধুলিয়ানে বাবা-ছেলেকে খুনে গ্রেফতার বেড়ে ৩...

ময়ূখঠাকুর চক্রবর্তী ও আবির দত্ত,মুর্শিদাবাদ: জাফরাবাদে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় এবার মুর্শিদাবাদেরই সুতি থেকে গ্রেফতার করা হল হামলার অন্যতম পাণ্ডাকে। পুলিশের দাবি, খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টায় সিসি ক্যামেরার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ও ভাঙচুর করেছিল ধৃত ইনজামুল হক। এই নিয়ে জো়ড়া খুনে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। এদিকে আজই, তথ্যপ্রমাণ সংগ্রহে ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে আতঙ্কের জাফরাবাদে গেল রাজ্য পুলিশের SIT। যদিও NIA তদন্তের দাবিতে অনড় নিহতদের পরিবার। 

আরও পড়ুন, 'সন্ত্রস্ত মুর্শিদাবাদে আপাতত থাকছে কেন্দ্রীয় বাহিনী', নির্দেশ হাইকোর্টের

ওয়াকফ আইনের প্রতিবাদের নামে উন্মত্ত বিক্ষোভকারীদের হিংসার বলি হতে হয়েছে ধুলিয়ানের জাফরাবাদের বাসিন্দা বাবা-ছেলেকে। বাড়ি থেকে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হয় সত্তর বছরের হরগোবিন্দ দাস এবংতাঁর ছেলে চন্দন দাসকে (৪০)। সেই জোড়া হত্যাকাণ্ডের ৫ দিনের মাথায়,মুর্শিদাবাদেরই সুতি থেকে গ্রেফতার করা হল মূল চক্রীকে। জাফরাবাদের বাসিন্দা ধৃত ইনজামুল হকই হামলায় নেতৃত্ব দিয়েছে বলে দাবি করেছে পুলিশ। এই নিয়ে জাফরাবাদে জো়ড়া হত্যাকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩-এ।
 
ADG (দক্ষিণবঙ্গ)  সুপ্রতিম সরকার বলেন, সারা রাত ধরে অভিযান চালিয়ে, আরও একজনকে আমরা গ্রেফতার করেছি।  রাজ্য পুলিশের STF তাঁকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে। যার নাম ইনজামুল হক এবং বাড়ি জাফরাবাদে যেখানে খুনটি হয়েছিল, তার সংলগ্ন এলাকা শুলিপাড়া। সেই শুলিপাড়ার বাসিন্দা। এর আগে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হত্যাকাণ্ডের ৩ দিন পর,সুতির বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় দিলদার নাদাবকে। বীরভূমের মুরারই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তার ভাই কালু নাদাবকে। এবার পুলিশের জালে আরও এক। 

ADG দক্ষিণবঙ্গ  সুপ্রতিম সরকার বলেন, তদন্তে আমরা জানতে পেরেছি, যে সেদিন যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে , তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায়, এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল, তার অন্যতম হচ্ছে এই ইনজামুল। শুধু নেতৃত্ব দেওয়াই নয়, যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে, যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায়, তাই জন্য এলাকার এবং বাড়ি সংলগ্ন যেখানে যা সিসিটিভি ফুটেজ ছিল, তার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে নষ্ট করায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল। 

যদিও, পুলিশি তদন্তে আস্থা রাখতে পারছে না নিহতদের পরিবার। নিহত হরগোবিন্দ দাসের জামাই বিশ্বজিৎ দাস বলেন, 'এনআই দরকার। পুলিশ যদি সাপোর্ট করত তাহলে দুটো প্রাণ যেত না।'তৃণমূলের তরফে যখন বারবার অভিযোগ করা হচ্ছে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে অশান্তি ঘটানো হয়েছে, তখন বিরোধীদের পাল্টা প্রশ্ন, যদি বাংলাদেশিরাই এই কাণ্ড ঘটিয়ে থাকে, তাহলে ধৃতদের মধ্য়ে কজন বাংলাদেশী আছে? বৃহস্পতিবার ফরেন্সিক বিশেষজ্ঞরা জাফরাবাদে যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Arrest: শুধু মুখ্যমন্ত্রী নন, হামিম-অর্পিতার টার্গেট ছিল রাজ্যের এই মন্ত্রী ও তাঁর ছেলেও, কীভাবে কাজ এগোচ্ছিল জঙ্গিরা?
শুধু মুখ্যমন্ত্রী নন, হামিম-অর্পিতার টার্গেট ছিল রাজ্যের এই মন্ত্রী ও তাঁর ছেলেও, কীভাবে কাজ এগোচ্ছিল জঙ্গিরা?
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
CM Suvendu Adhikari: জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "SIR-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget