এক্সপ্লোর

West Bengal News: বাংলায় এসে নাশকতার ছক, জাভেদকে এরাজ্যে পাঠিয়েছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা?

Kolkata News: মুরিদকেতেই পাক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার হেড কোয়ার্টার। উল্লেখ্য, মুরিদকেতেই ট্রেনিং দেওয়া হয়েছিল ২৬/১১-র হামলাকারী আজমল কসাভ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ক্যানিংয়ে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গেল, মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের ছেলের সঙ্গে বৈঠক করে জাভেদ। পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে তালহা সইদের সঙ্গে জাভেদের বৈঠকও হয়েছে বলে জানা যাচ্ছে। লাহোরের কাছে মুরিদকেতেও তিনবার গিয়েছিল জাভেদ, এমনটাই খবর গোয়েন্দা সূত্রের।              

এও জানা গিয়েছে যে, মুরিদকেতেই পাক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার হেড কোয়ার্টার। উল্লেখ্য, মুরিদকেতেই ট্রেনিং দেওয়া হয়েছিল ২৬/১১-র হামলাকারী আজমল কসাভ। লস্কর ই তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সইদের ছেলে তালহার নির্দেশেই কি বাংলায় আসে জাভেদ? কসাভের ধাঁচে কি জাভেদকেও প্রশিক্ষণ দিয়েছিল লস্কর ই তৈবা? বাংলায় কি নাশকতার পরিকল্পনা করছিল জাভেদ? লস্কর ই তৈবার হেড কোয়ার্টার মুরিদকেতে কেন বারবার গিয়েছিল জাভেদ? সেই প্রশ্নই উঠছে বারংবার।              

গোয়েন্দাদের দাবি, জাভেদ পশ্চিমবঙ্গে এসেছিল অস্ত্র পাচারের রুট রেকি করতে। ব্যবসায়ীর ছদ্মবেশে নেপালে ছিল জাভেদ আহমেদ মুন্সি। নেপাল হয়ে অস্ত্রপাচারে যুক্ত ছিল জাভেদ। জাভেদকে এরাজ্যে পাঠিয়েছিল কুখ্যাত পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা।              

আরও পড়ুন, ম্যাট্রিমনি সাইটে ধনী ছেলে দেখলেই ছাদনাতলায়! ৩টে বিয়ে করে কোটি টাকা হাতালেন মহিলা

বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি দীর্ঘ সীমান্ত পশ্চিমবঙ্গে। ফলে এরাজ্যে উদ্বেগটা আরও বেশি। গত কদিনে একের পর এক জঙ্গির গ্রেফতার এবং তাদের বেঙ্গল-কানেকশন নিয়ে কপালে চিন্তার ভাঁজ আরও গাঢ় হচ্ছে।

প্রসঙ্গত, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গিগোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত। IED বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত। একসময়ে প্রায় ৯ মাস ছিল করাচিতে। ২০১১ সালে জঙ্গি গোষ্ঠী আল-ই-হাদিতের নেতা সওকত শাহ খুনে অভিযুক্ত। গোয়েন্দা সূত্রে, এমন বিস্ফোরক সব তথ্য উঠে আসছে কাশ্মীরের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে।     

জাভেদ আপাতত গ্রেফতার হয়েছে। কিনতু, আরও কেউ কোথাও গা ঢাকা দিয়ে নেই তো? আরও কোনও জঙ্গি কোথাও বসে ষড়যন্ত্র করছে না তো? আশঙ্কা থেকেই যাচ্ছে।          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
GKSS Poll: নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget