এক্সপ্লোর

Watganj Incident: পরিত্যক্ত গুদামে নৃশংস হত্যার অভিযোগ, তদন্ত শুরু পুলিশের

Kolkata News: ওয়াটগঞ্জে মহিলার খণ্ডবিখণ্ড দেহ উদ্ধারের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ওয়াটগঞ্জে (Watganj) বন্দরের পরিত্যক্ত গুদামে নৃশংস হত্যার অভিযোগ। পুলিশ সূত্রে খবর ৩টি প্যাকেটে তরুণীর মাথা-হাত-পেটের একাংশ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, বাইরে কোথাও খুন করে ফেলা হয়েছে।

নৃশংস হত্যার অভিযোগ: ওয়াটগঞ্জে মহিলার খণ্ডবিখণ্ড দেহ উদ্ধারের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। মোট ৩ টি প্যাকেটের মধ্যে যে প্যাকেটে মাথা ছিল, সেই প্যাকেটে রাখা ছিল কংক্রিটের একটি টুকরোও। যা দেখে তদন্তকারীদের অনুমান, সম্ভবত দেহটি কোনও জলাশয়ে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল আততায়ী। যাতে কাটা মাথা ভেসে না উঠে ডুবে যায়, তাই ওই প্যাকেটের মধ্যে রাখা হয়েছিল কংক্রিটের ভারী টুকরো। প্যাকেটের মধ্যে থাকা তরুণীর মাথা ছিল অবিকৃত অবস্থাতেই। মাথায় আপাতদৃষ্টিতে নেই কোনও আঘাতের চিহ্ন। কপালে ছিল টিপও। যদিও এখনও শরীরের নানান অংশ খুঁজে পাওয়া যায়নি। দেহাংশে যে রক্ত লেগে ছিল, তাও ছিল শুকনো অবস্থায়।

কী বলছেন তদন্তকারীরা?

তদন্তকারীদের অনুমান, খুন করে সঙ্গে সঙ্গে টুকরো টুকরো করা হয়নি দেহ। যেহেতু তরুণীর মাথা এবং মুখ অবিকৃত অবস্থাতেই পাওয়া গেছে, তাই তাঁর মুখের ছবি বিভিন্ন মিসিং পার্সন পোর্টালে আপলোড করেছে পুলিশ। সেই পোর্টালগুলি মারফত তরুণীকে শনাক্ত করানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি, এলাকায় কোথায় কোথায় সিসি ক্যামেরা রয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। একটি সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই এসেছে পুলিশের হাতে। অজ্ঞাতপরিচয়ের নামে খুন ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে দায়ের করা হয়েছে মামলা। 

এর আগে গত মাসে হাড়হিম করা হত্যাকাণ্ড ঘটে নিমতায়।  খুন করা হয় ভবানীপুরের (Bhowanipore) ওষুধ ব্যবসায়ী ভাবিয়া লাখানিকে। পুলিশ সূত্রে জানা যায়, জলের ট্যাঙ্কের নীচে বস্তাবন্দি দেহ ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে রাতারাতি পাঁচিল তুলে দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশের জানা যায়, খুনের জন্য রীতিমতো পরিকল্পনা করে ব্যাট ও উইকেট কিনে আনেন ব্যবসায়ীর বিজনেস পার্টনার। কিছু টাকা ফেরত দেওয়ার টোপ দিয়ে ব্য়বসায়ীকে নিমতার বাড়িতে ডাকেন অভিযুক্ত। এরপর উইকেট দিয়ে পিটিয়ে খুন করেন ব্যবসায়ীকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Bowbazar House Collapse: বউবাজারে বাড়ির দেওয়াল ভেঙে বিপর্যয়, কাউন্সিলরের বিরুদ্ধে সরব স্থানীয়রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Santragachi: খড়গপুর থেকে নতুন লাইনের পর এবার যাত্রীদের সুবিধার্থে নতুন ট্রেন সাঁতরাগাছি থেকে!
খড়গপুর থেকে নতুন লাইনের পর এবার যাত্রীদের সুবিধার্থে নতুন ট্রেন সাঁতরাগাছি থেকে!
LPG Gas crisis: সাপ্লাই নেই LPG-র, হাসপাতালে বন্ধের মুখে রোগীদের রান্না! প্রায় অচল একাধিক ক্যান্টিনও
সাপ্লাই নেই LPG-র, হাসপাতালে বন্ধের মুখে রোগীদের রান্না! প্রায় অচল একাধিক ক্যান্টিনও
LPG Price : গ্যাসের আকাল নেই ! বুক করার মাত্র আড়াই দিনেই বাড়িতে সিলিন্ডার, জানিয়ে দিল কেন্দ্র
গ্যাসের আকাল নেই ! বুক করার মাত্র আড়াই দিনেই বাড়িতে সিলিন্ডার, জানিয়ে দিল কেন্দ্র
Mamata Banerjee: গ্যাসের অকাল, মূল্যবৃদ্ধি! এবার প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!
গ্যাসের অকাল, মূল্যবৃদ্ধি! এবার প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget