এক্সপ্লোর

Watganj Incident: মিলল বাকি দেহাংশের খোঁজ, ওয়াটগঞ্জে মহিলা খুনের নেপথ্যে কী কারণ? তদন্তে পুলিশ

Kolkata News: এখনও তরুণীর বাকি দেহাংশের খোঁজ মেলেনি, উদ্ধার হয়নি খুনে ব্যবহৃত অস্ত্র। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ওয়াটগঞ্জে নৃশংস খুনের ঘটনায় উদ্ধার হল মৃতার বাকি দেহাংশ। ঘটনায় অন্য়তম অভিযুক্ত, মহিলার ভাসুরকে জেরা করেই মিলল খোঁজ। কিন্তু কী কারণে খুন? তা এখনও স্পষ্ট নয়। নেপথ্য়ে কী কারণ? উঠছে সেই প্রশ্নটাও।

উদ্ধার হল মৃতার বাকি দেহাংশ: ওয়াটগঞ্জে হাড়হিম করা হত্য়ার ঘটনায়, এবার খোঁজ মিলল মৃতার বাকি দেহাংশের। উদ্ধার হয়েছে খুনে ব্য়বহৃত অস্ত্রও। মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ, ওয়াটগঞ্জ থানা এলাকার সত্য ডাক্তার রোডের পাশে পাঁচিল ঘেরা একটি পরিত্যক্ত জায়গা থেকে প্লাস্টিকের ব্যাগে এক মহিলার দেহাংশের খোঁজ পায় পুলিশ। জানা যায়, মৃতার নাম দুর্গা সরখেল (৩৮)। খিদিরপুর পদ্মপুকুরের বাসিন্দা তিনি। কয়েকদিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এদিন দেহাংশের খোঁজে নামে পুলিশ। সিআইএসএফের পরিত্যক্ত কোয়ার্টারে পুলিশ ও ফরেন্সিক দল হাজির হয়। পুলিশ সূত্রে খবর, তরুণীকে খুনের পর সিআইএসএফের পরিত্যক্ত কোয়ার্টারে ফেলা হয় দেহাংশ। 

খুনের নেপথ্যে কী কারণ? এরইমধ্য়ে, বৃহস্পতিবার মৃতার ভাসুর নীলাঞ্জন সরখেলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে ২ বার কালো প্লাস্টিকে মোড়া কিছু নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা যায় এই ব্য়ক্তিকে। পুলিশ সূত্রে দাবি, জেরায় তিনি অভিযোগ স্বীকার করেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই, শুক্রবার পশ্চিম বন্দর থানা এলাকার গঙ্গার ধারে একটি জুটমিলের পাস থেকে প্য়াকেটবন্দি দুর্গা সরখেলের বাকি দেহাংশ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে খুনে ব্য়বহৃত অস্ত্র। এছাড়া খাটের তলায়, বেসিনে এরকম বিভিন্ন জায়গায় রক্তের দাগ মিলেছে। সেসব নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম। পুলিশ সূত্রে খবর, শনিবার, বাকি দেহাংশের ময়নাতদন্ত করা হবে। কিন্তু কী কারণে খুন? খুনের নেপথ্য়ে একজন না একাধিক জন? এসমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল।

এর আগে গত সপ্তাহে সল্টলেকে সেক্টর 3-র GC ব্লকের বাড়িতে সত্তরোর্ধ্ব মহিলার মৃত্যু হয়। জানা যায় মৃতের নাম মন্দিরা মিত্র। শৌচাগারের কাছে পড়েছিল তাঁর রক্তাক্ত দেহ। মহিলার গলায় কাটার দাগ এবং পাশে মিলেছে রক্তমাখা ছুরি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় মৃতের স্বামী। পুলিশ সূত্রে জানা যায়, ডাইনিং রুম পড়েছিলেন তিনি, পাশে ছিল অ্যাসিডের বোতল। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করে, ওই চিকিৎসক গলা কেটে স্ত্রীকে খুন করে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রাক্তন সেনা-চিকিৎসক। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: WB Weather Update: চৈত্রেই চাঁদিফাটা রোদ, কতদিন পর্যন্ত তাপপ্রবাহ? নামবে স্বস্তির বৃষ্টি?

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Agnimitra On JU : 'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget