এক্সপ্লোর

CBI on Post Violence Allegation: ধর্ষণ, খুনের মামলা ফেরানো হয়নি, বিতর্কের মধ্যে বিবৃতি সিবিআই-এর

CBI on Post Violence Allegation: ভোট পরবর্তী হিংসা মামলার রিপোর্টে খুন, ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ তুলে ধরেছিল জাতীয় মানবাধিকার কমিশন। কিন্তু ২১টি অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ মেলেনি বলে সামনে আসে।

 

কলকাতা: নির্বাচন মিটে গিয়েছে ঢের আগেই। কিন্তু ভোট পরবর্তী হিংসার অভিযোগ (Post Poll Violence Allegation) নিয়ে টানাপড়েন চলছেই। তথ্য-প্রমাণের অভিযোগে খুন, ধর্ষণ এবং শ্লীলতাহানির ২১টি মামলা তুলে নেওয়া হয়েছে বলে এক দিন আগেই হাই কোর্টে (Calcutta High Court) উঠে এসেছিল। কিন্তু  রাত গড়াতেই একেবারে অন্য অবস্থান। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) দাবি, কোনও মামলা তুলে নেওয়া বা ফিরিয়ে দেওয়া হয়নি।

ভোট পরবর্তী হিংসা মামলার রিপোর্টে খুন, ধর্ষণ এবং শ্লীলতাহানির একাধিক অভিযোগ তুলে ধরেছিল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission of India/NHRC)। কিন্তু তদন্তে নেমে এর মধ্যে ২১টি অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ মেলেনি বলে সম্প্রতি সিবিআই সূত্রে খবর আসে। সোমবার কলকাতা হাই কোর্টে সিবিআই আইনজীবী বিষয়টি তুলে ধরেন এবং ওই ২১টি মামলা বিশেষ তদন্তকারী দলের (SIT) হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেন বলে জানা যায়।

সেই নিয়ে শোরগোল পড়তেই মঙ্গলবার সিবিআই-এর তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, কোনও মামলা ফেরানো বা তুলে নেওয়া হয়নি। এ দিন সিবিআই জানায়, হাই কোর্টের নির্দেশে খুন, ধর্ষণ এবং শ্লীলতাহানির তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর বাইরে মারপিট এবং ছোটখাটো ঝামেলার মামলা রয়েছে একাধিক। সেগুলির তদন্তভারই সিটকে দেওয়া হয়েছে। তথ্য-প্রমাণের অভাবে ধর্ষণ, শ্লীলতাহানি এবং খুনের মামলা ফিরিয়ে দেওয়ার খবর একেবারে অসত্য বলে জানিয়েছে সিবিআই।

আরও পড়ুন: WB Corona: পরপর চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর সংক্রমণে পরিষেবা নিয়ে বাড়ছে উদ্বেগ

সিবিআই জানিয়েছে, খুন, ধর্ষণ এবং শ্লীলতাহানির ৫০টি এফআইআর নথিভুক্ত করেছে তারা। তবে সিবিআই-এর এই দাবিকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল  (TMC) সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। তিনি বলেন, “ জাতীয় মানবাধিকার কমিশন বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কাজ করছে। আদালতে মিথ্যা রিপোর্ট জমা দিয়েছে কমিশন। বিজেপি-র সংক্রিয় সদস্যরাই জাতীয় মানবাধিকার কমিশনে বসে রয়েছেন। ওই সংস্থা থাকার মানে নেই। এখনই মানবাধিকার কমিশন ভেঙে দেওয়া উচিত।” ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। বলেও সিবিআই-কে কটাক্ষ করেন তিনি।

কিন্তু রাজ্য বিজেপি-র (BJP) সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) বক্তব্য, “সুখেন্দুশেখর আইনের লোক। মানবাধিকার কমিশন ভেঙে দেওয়া যায় কি না, নিশ্চয়ই বিষয়টি নিয়ে কথা বলেই এমন মন্তব্য করেছেন উনি। ধর্ষণের ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যেই নির্যাতনের শিকার মহিলার ডাক্তারি পরীক্ষা করতে হয়। বাংলার পুলিশ তৃণমূলের কথায় ওঠে বসে। তারা তা করেনি। তাই প্রমাণ অবলুপ্ত হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে বাংলার পুলিশকেই আগে সরানো উচিত।”   

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget