এক্সপ্লোর

North Bengal Weather: দুর্যোগের অশনি সঙ্কেত, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

Weather Update: এখনই দুর্যোগ কোনও সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। আজ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal Weather)। ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। প্লাবিত হয়ে পড়েছে বেশ কিছু গ্রাম। আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বিপর্যস্ত উত্তরের জনজীবন: এখনই দুর্যোগ কোনও সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। আজ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টি বাড়লে দৃশ্যমানতা কমতে পারে। বিপর্যস্ত হতে পারে টেলি কমিউনিকেশন। বৃৃষ্টি বাড়লে পার্বত্য এলাকায় ধসের পরিমাণও বাড়তে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় থেকে সমতলের জনজীবন। ধসের জন্য কার্শিয়ংয়ের পাগলাঝোরাতে বন্ধ জাতীয় সড়ক। টানা বৃষ্টি ও ধসের জেরে ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে সিকিম ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ধসের জেরে বন্ধ রাখা হয়ছে। পাশাপাশি ভুটান পাহাড়ের বৃষ্টির ফলে ভয়ঙ্কর আকার ধারন করেছে নদী। আলিপুরদুয়ারের শিশামারা নদীতে জলস্তর বাড়ার ফলে দুই জায়গায় মোট ৪০০ মিটার বাঁধভেঙে গেছে। প্লাবিত জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন শালকুমার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। জলদাপাড়া জাতীয় উদ্যানেও জল ঢুকছে। শুরু হয়েছে নদী ভাঙন। ভাঙন বাড়লে শালকুমার ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ও পূর্ব কাঠালবাড়ির প্রায় ৫০ হাজার মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার প্লাবিত এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও ও সেচ দফতরের আধিকারিকরা। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতে তিস্তা নদীতে ভাঙন বাড়ছে। ইতিমধ্যেই বেশ কয়েক বিঘে চাষের জমি জলের তলায়। প্লাবিত একাধিক ঘরবাড়ি। মঙ্গলবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB Assembly By Election 2024: রাতের অন্ধকারে লাঠিসোটা নিয়ে চড়াও, উপনির্বাচনেও অব্যাহত অশান্তি

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget