এক্সপ্লোর

WB Assembly: গোর্খা জনজাতিদের সম্পর্কে শোভনদেবের মন্তব্যের জের, হট্টগোল বিধানসভায়

Sovondeb Chatterjee: বিজেপির অভিযোগ, গোর্খা-জনজাতিদের বহিরাগত ও অনুপ্রবেশকারী বলে অপমান করেছেন মন্ত্রী। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেন শোভনদেব চট্টোপাধ্যায়। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: গোর্খা জনজাতিদের সম্পর্কে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovondeb Chatterjee) মন্তব্য ঘিরে হট্টগোল বিধানসভায়। বিজেপির অভিযোগ, গোর্খা-জনজাতিদের বহিরাগত ও অনুপ্রবেশকারী বলে অপমান করেছেন মন্ত্রী। অবিলম্বে মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে বিধানসভার (WB Assembly) অধিবেশন কক্ষের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেন শোভনদেব চট্টোপাধ্যায়। 

কী নিয়ে বিতর্ক?
গত কাল বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব যখন পেশ হয়েছিল, তখন বক্তব্য রাখতে গিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ইতিহাসের প্রসঙ্গ তুলেছিলেন। সেই প্রসঙ্গেই গোর্খা জনজাতি ও আদিবাসীদের কথা এসেছিল। আজ প্রশ্নোত্তর পর্বের শেষ দিকে সেই নিয়েই বিজেপি বিধায়করা বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গোর্খা জনজাতি ও আদিবাসীদের অপমান করেছেন। সেই অপমানজনক শব্দ প্রত্যাহার করতে হবে। বিজেপি বিধায়কদের আরও দাবি, রাজ্য়ের পরিষদীয় মন্ত্রী গোর্খা জনজাতিভুক্তদের 'বহিরাগত' ও 'অনুপ্রবেশকারী'বলেছেন। এই দাবি থেকে সরে এসে ক্ষমা চাইতে হবে। এই নিয়েই অধিবেশন থেকে বেরিয়ে এসে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তাঁদের বক্তব্য, 'পরিষদীয় মন্ত্রী অন রেকর্ড বলেছেন, আদিবাসীর আসলে বাইরে থেকে বসবাস করছেন। এবং গোর্খা সম্প্রদায়ের মানু। যাঁরা পশ্চিমবঙ্গে রয়েছেন তাঁরা বহিরাগত। এই শব্দ প্রত্যাহার করতে হবে, না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে।' শিলিগুড়ির বিজেপি বিধায়কের আবার মত, 'কোন ইতিহাসের পাতায় উনি এই তথ্য পেয়েছেন তার সদুত্তর দিতে পারেননি। আমরা মনে করি ভারতে বসবাসকারী গোর্খাদের ও রাজ্য়ের আদিবাসী ভাইবোনেদের এই শব্দের মাধ্যমে অপমান করা হয়েছে।'

শোভনদেবের প্রতিক্রিয়া...
গোটা ঘটনায় বিজেপির হইচই নিয়ে পরিষদীয় মন্ত্রীর বক্তব্য, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি ইতিহাসের প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্য রেখেছিলেন। আজ বিজেপি যা বলছে তার সঙ্গে তাঁর বক্তব্যের কোনও সাযুজ্য নেই দাবি শোভনদেবের। প্রসঙ্গত, হালেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করার অভিযোগ তুলে পথে নেমেছিলেন মতুয়ারা। মুখ্যমন্ত্রীর ভুল উচ্চারণের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মতুয়ার সম্প্রদায়ের বহু মানুষ। কেষ্টপুরে ভিআইপি রোডে বিক্ষোভ হয়েছিল তাঁদের যা নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। হাবড়াতেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠিও পাঠায় ন্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্টস্। মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় মতুয়া সম্প্রদায়ের একাংশ।
এবার বিক্ষোভের কেন্দ্রে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:জেলবন্দি সিপিএম নেতার বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার, চাঞ্চল্য মাড়গ্রামে

 

সেরা শিরোনাম

News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Nandigram By Election 2026: উপনির্বাচনের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
উপনির্বাচনের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
Debjit On Kunal Ghosh: BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
Kunal Ghosh Car Attack: কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..
কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..

ভিডিও

Kunal Ghosh Car Attack News | ভেঙে চুরমার হয়ে যায় বিধায়কের গাড়ির পিছনের কাচ | ABP ANANDA LIVE
Gyanesh Kumar News | মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রমশ একজোট হচ্ছে বিরোধীরা
Bardhaman - BJP Clash | বর্ধমান শহরে প্রকাশ্য়ে দেখা গেল বিজেপির কোন্দল | ABP ANANDA LIVE
CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget