এক্সপ্লোর

Bhawanipur By-election 2021 Result: ভবানীপুরে ৩৩৯৮২ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

Bhawanipur Assembly, WB By-election 2021 Result: চলছে ভবানীপুর সহ তিন কেন্দ্রের ভোট গণনা।

কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ২৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ রাউন্ডের গণনায় ১৬ হাজার ৩৯৭টি ভোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল চতুর্থ রাউন্ডে পেলেন ৩ হাজার ৯৬২টি ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস চতুর্থ রাউন্ডের গণনায় পেলেন ৩১৫টি ভোট। 

তৃতীয় রাউন্ডের গণনার শেষে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় রাউন্ডের গণনায় ৯,৯৭৪ টি ভোট পেলেন মমতা। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল তৃতীয় রাউন্ডে পেলেন ৩,৮২৮ টি ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস তৃতীয় রাউন্ডের গণনায় পেলেন ২৫০ টি ভোট।

এর আগে প্রথম রাউন্ডের গণনায় ৩,৬৮০ ভোট পান মমতা। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল প্রথম রাউন্ডে পান ৮৮১ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস প্রথম রাউন্ডের গণনায় পান ৮৫ ভোট।

দ্বিতীয় রাউন্ডের গণনায় ৫,৩৩৩ ভোট পান মমতা। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল দ্বিতীয় রাউন্ডে পান ২,৯৫৬ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস দ্বিতীয় রাউন্ডের গণনায় পান ১৩২ ভোট।

ভবানীপুরে মমতার লিড হবে পঞ্চাশ থেকে আশি হাজারের, দাবি ফিরহাদ হাকিমের।

ভবানীপুর-সহ ৩ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুরে ১১,৫৯১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রার্থী জাকির হোসেন। সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। ৩,৭০০ ভোটে এগিয়ে আমিরুল। 

গণনার শুরু থেকেই ভবানীপুরে এগিয়ে মমতা। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পোস্টাল ব্যালট গণনার পর শুরু হয়েছে ইভিএম গণনা। মোট ২১ রাউন্ড গণনা হবে। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭.০৯ শতাংশ। আজ সকালে গণনাকেন্দ্রে পৌঁছে যান বিজেপি প্রার্থী। গণনা কেন্দ্রের বাইরে থাকা দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখে ফিরে যান ফিরহাদ।

গণনা কেন্দ্রকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রের বাইরে জারি রয়েছে ১৪৪ ধারা।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget