এক্সপ্লোর

WB Bypolls Result: তিন দশক পর চন্দননগরে ওয়ার্ড দখল বামেদের, ঝালদায় নিহত তপনের 'উত্তরসূরী' মিঠুন

WB Bypolls Result: ৬ পুরসভার মধ্যে ঝালদা পুরসভার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ২ নম্বর ওয়ার্ড যেমন রয়েছে, তেমনই রয়েছে পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর ৮ নম্বর ওয়ার্ডও। 

কলকাতা: ২৬ মার্চ রাজ্যের ৬টি পুরসভার (Municipality) উপনির্বাচন হয়েছে। আজ ফল ৬টি পুরসভার ৬টি ওয়ার্ডের ফল প্রকাশ। গণনা পর্ব ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তা তুঙ্গে। ফল ঘোষণা ঘিরে সরগরম রাজ্যের ৬ পুরসভার ৬টি ওয়ার্ড। কোথাও ব্যবধান ৬ গুণ বাড়িয়ে ৭৭৮ ভোটে জয়ী কংগ্রেস (Congress)। কোথাও আবার তৃণমূলের (TMC) কাছ থেকে ওয়ার্ড ছিনিয়ে জয় সিপিএমের। ৬ পুরসভার মধ্যে ঝালদা পুরসভার (Jhalda Muni) নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ২ নম্বর ওয়ার্ড যেমন রয়েছে, তেমনই রয়েছে পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর ৮ নম্বর ওয়ার্ডও। 

ঝালদা পুরসভা: ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। ওই ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু খুনের পর উপনির্বাচন হয়। উপনির্বাচনে কংগ্রেস ধরে রাখল ওয়ার্ড। ৭৭৮ ভোটে জয়ী হলেন নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। জয়ের পর তিনি দাবি করেন, এই ফলাফল প্রত্যাশিতই ছিল। অন্যদিকে, তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক পরাজয়ের জন্য ঝালদার তৃণমূল নেতা কর্মীদের একাংশের অন্তর্ঘাতকেই দায়ী করেছেন।  এই ওয়ার্ডে ৯৩০ ভোট পেয়েছেন মিঠুন কান্দু। তৃণমূল প্রার্থী পেয়েছেন ১৫২ ভোট আর বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৩ ভোট। 

দক্ষিণ দমদম পুরসভার: দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায়। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী।  উত্তর ২৪ পরগনার ৪টি ওয়ার্ডেই গেল তৃণমূলের হাতে। চারটি ওয়ার্ডেই দ্বিতীয় স্থানে সিপিএম। 

পানিহাটি পুরসভা: পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী দত্ত।  অনুপম দত্ত খুন হওয়ার পর এই ওয়ার্ডে উপনির্বাচন হয়। অনুপমের স্ত্রী মীনাক্ষীকে এই ওয়ার্ডে প্রার্থী করেছিল তৃণমূল। তিনি ২ হাজার ২৭৪ ভোটে জয়ী হয়েছেন। জয়ের পর খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানান তিনি। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী।  

দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল প্রার্থী। তৃণমূলের তাপস রায় পেয়েছেন ৪৪৫ ভোট। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী। তিনি পেয়েছেন ৬৫টি ভোট। 

ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড ধরে রাখল তৃণমূল। এই ওয়ার্ডে জয়ী হলেন  তৃণমূল প্রার্থী কনকলতা দাস। ওই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম।

চন্দননগরে ৩ দশক পর বাম: তৃণমূলের কাছ থেকে চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ড ছিনিয়ে নিল সিপিএম। ব্যবধান ১৩০ ভোটের। ৩২ বছর পর ওয়ার্ড দখল বামেদের। লাল আবিরে রঙিন এলাকা। চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ভোটে জয়ী হল সিপিএম। এই ওয়ার্ড হাতছাড়া হল তৃণমূলের। ১৩০ ভোটে জয়ী হলেন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী। ৩২ বছর পর এই ওয়ার্ড পেল বামেরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ
Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget