এক্সপ্লোর

Biswa Bangla University: ‘বাংলার সংস্কৃতির জন্মস্থান’, বোলপুরে বিশ্ব বাংলার বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন মমতার

Mamata Banerjee: নব নির্মিত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়টির নির্মাণ হয়েছে বোলপুরে।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: নয়া বিশ্ববিদ্যালয় পেল বীরভূম। উদ্বোধন হল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের। রবিবার বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়কে নিজের 'স্বপ্নের প্রকল্প' বলে উল্লেখ করেন মমতা। সেখানে আশেপাশে জেলা থেকেও ছেলেমেয়েরা এসে ভর্তি হতে পারবেন বলে জানান। (Biswa Bangla University)

নব নির্মিত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়টির নির্মাণ হয়েছে বোলপুরে। এদিন তার উদ্বোধন করেন মমতা। সিউড়ির সভা থেকে মমতা বলেন, "বোলপুরে আমার স্বপ্নের প্রকল্প বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ৩১ একর জায়গা জুড়ে অবস্থিত। নির্মাণে খরচ হয়েছে ৩৬৭ কোটি টাকা। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য দু'টি হস্টেলও রয়েছে।" লালমাটির বোলপুরকে বাংলার সংস্কৃতির জন্মস্থান বলেও এদিন উল্লেখ করেন মমতা। (Mamata Banerjee in Birbhum)

রবীন্দ্রনাথের হাতে প্রতিষ্ঠিত বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ধাঁচে নয়া বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেন মমতা। সেই মতো পাঁচ বছর আগে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হয়। এদিন তার শুভ উদ্বোধন করলেন মমতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্যও। যদিও বিরোধীদের দাবি, সামনে লোকসভা নির্বাচন। তার আগে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করে চমক দিলেন মমতা। 

আরও পড়ুন: Mamata on Anubrata: ‘জেলবন্দি করে রাখলেও, মনে রয়ে গিয়েছে কেষ্ট’, বীরভূমি দাঁড়িয়ে অনুব্রতর কথা মমতার মুখে

সিউড়ির সভা থেকে এদিন রাজ্যে তিনটি নয়া মেডিক্যাল কলেজের ঘোষণাও করেন মমতা। তিনি জানান, তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ, আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এবং বারাসাতেও সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার। মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে সেখানে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন বলে জানান মমতা।

এদিনের অনুষ্ঠানে দেউচা পাঁচামিতে খনির জন্য জমি প্রদানকারীদের হাতে ক্ষতিপূরণের টাকাও তুলে দেন মমতা। তিনি জানান, ৫৬৩ জনকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। জুনিয়র হিসেবে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে ৩৪২ জনকে। গ্রুপ ডি পদে ২৩০ জনের হাতে চাকরির নিয়োগপত্র ধরানো হয়েছে। ডিসেম্বরের বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে যাঁদের, তাঁরাও ক্ষতিপূরণ পাবেন বলে জানান। পাশাপাশি বোলপুর থেকে গ্রামীণ রাস্তা, সেতু নির্মাণের ঘোষণাও করেন মমতা। বীরভূমের উন্নয়নে তাঁর সরকার কোনও খামতি রাখছে না বলে জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget