এক্সপ্লোর

WB College Admission: অপেক্ষার অবসান, খুলছে কলেজে ভর্তির পোর্টাল; কবে থেকে আবেদন?

College Admission Update: এপ্রিল মাসে ফল বেরিয়েছে ISC-র। এরপর প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলও। CBSE-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে ১৩ মে। কিন্তু এখনও শুরু হয়নি স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের প্রায় ৪০ দিন পর খুলছে কলেজে ভর্তির পোর্টাল। সূত্রের খবর, আগামী ১৭ জুন স্নাতকে ভর্তির পোর্টাল খুলছে। বিকেল ৪টেয় পোর্টালের উদ্বোধন। সেদিন থেকেই ভর্তির আবেদন করা যাবে। 

এপ্রিল মাসে ফল বেরিয়েছে ISC-র। এরপর প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলও। CBSE-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে ১৩ মে। কিন্তু এখনও শুরু হয়নি স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া। যা নিয়ে ক্রমেই আশঙ্কা বাড়ছিল শিক্ষামহলের অন্দরে। কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে চিন্তায় লক্ষ লক্ষ পড়ুয়ারা। দ্বাদশ পাস করে কলেজে যাওয়ার অপেক্ষায় তাঁরা। এই আবহে জানা গেল, আগামী সপ্তাহে খুলে যাচ্ছে কলেজে ভর্তির পোর্টাল। কলেজে ভর্তির জন্য গতবছর থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তির পোর্টাল খুলেছে সরকার। পোর্টাল না খোলার ফলে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছিল। অনেকে বলছিলেন সংরক্ষণের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত না জানানোর ফলে এই পোর্টাল খোলা পিছিয়ে যাচ্ছে। অবশেষে জানা গেল, সরকারি সিদ্ধান্ত। সম্ভবত জুন মাসের ১৭ তারিখ এই পোর্টালের উদ্বোধন করা হবে। ওই দিন বিকেল ৪টে নাগাদ হতে পারে পোর্টালের উদ্বোধন। উদ্বোধনের পর ওইদিন থেকেই ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা। 

গত ১০ জুন, এর আগে বিধানসভায় কলেজে ভর্তি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করেন বিজেপি বিধায়ক। তার উত্তরে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, "কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হবে। UGC-র গাইডলাইন মেনেই সব করা হচ্ছে। পোর্টাল রেডি, খুব শীঘ্রই চালু হবে। আমরা সবটাই সময় মেপে করছি।'' ভর্তি পিছিয়ে যাওয়া রাজ্যের সমস্যা বাড়বে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন উপাচার্য থেকে অধ্যক্ষদের একাংশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয় সবথেকে বড় বিশ্ববিদ্যালয়। সবথেকে বেশি সংখ্যায় কলেজ রয়েছে। বাচ্চারা উচ্চমাধ্যমিক পাশ করে জিজ্ঞেস করছে কবে ভর্তি হব? উত্তর দিতে পারছি না। তাঁরা এটা বোঝে কবে কোথায় কোন সমস্যা সরকার করেছিল, তার বলি ওঁরা হচ্ছে। আজকে যদি এভাবে আটকে থাকে, এর দায় তো আমাদের নয়, সরকারের।'' শিক্ষামহলের আশঙ্কা- ভর্তিতে দেরি হলে ভাল ছাত্ররা রাজ্যের বাইরে চলে যাবেন বা বেসরকারি জায়গায় ভর্তি হবেন। পাশাপাশি, পিছিয়ে যাবে অ্যাকাডেমিক ক্যালেন্ডার। জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় জানিয়েছিলেন, "ভাল ছাত্ররা বাইরে চলে যাবে। সরকার কিছুই দেখছে না।''

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Bally Halt Fire: বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ভিডিও

Shantanu Sinha Biswas: শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬) পর্ব ১: বিচারব্য়বস্থাকে বেলাগাম আক্রমণ করায় অভিষেককে তুলোধনা হাইকোর্টের
Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget