এক্সপ্লোর

WB Covid Curbs: কাল থেকে মেট্রোরেলে বন্ধ হচ্ছে টোকেন

WB Covid Restriction: কাল থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে মেট্রোরেল। যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কাল থেকে মেট্রোরেলে বন্ধ হয়ে যাচ্ছে টোকেন। চালু থাকবে স্মার্টকার্ড।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: করোনা মোকাবিলায় কাল থেকেই কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। মেট্রোরেল চলার ক্ষেত্রে কোনও বাধার কথা না জানানো হলেও, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে কাল থেকেই মেট্রোরেলে বন্ধ হয়ে যাচ্ছে টোকেন। যাত্রীদের যাতায়াত করতে হবে স্মার্টকার্ড নিয়ে। 

আজ নবান্নে সাংবাদিক বৈঠকে কড়া বিধিনিষেধ জারি করার কথা জানিয়েছেন মুখ্যসচিব। তিনি জানিয়েছেন, ‘ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে কাল থেকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। অন্য দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক। ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার। কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ। সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা। বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা। সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন কাল থেকে বন্ধ। চিড়িয়াখানা সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। শপিং মলে ৫০ শতাংশ প্রবেশ। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে। অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি। মৃতদেহ নিয়ে যেতে পারে সর্বোচ্চ ২০ জন। সন্ধে ৭টার পর সব লোকাল ট্রেন বন্ধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরো সময় চলবে মেট্রোরেল।’

মুখ্যসচিব আরও জানিয়েছেন, ‘রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ। মুম্বই ও দিল্লি থেকে সপ্তাহে দু’টির বেশি উড়ান নয়। কোনও অঞ্চলে পাঁচজনের বেশি করোনা আক্রান্ত হলে সংশ্লিষ্ট অঞ্চলটিকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হবে। ইতিমধ্যেই কলকাতায় ১১টি জায়গা মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি থাকবে।’

২২ জানুয়ারি রাজ্যের চারটি কর্পোরেশনে ভোট। ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট জারি করা হয়েছে। বিভিন্ন দল প্রচারও শুরু করে দিয়েছে। তাতে কি রাজ্য সরকার কোনওরকম বিধিনিষেধ জারি করবে? এ বিষয়ে মুখ্যসচিব জানিয়েছেন, ‘পুরভোটে কোভিড বিধি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন।’

সেরা শিরোনাম

Raiganj News: রাজ্য়ে ফের এনকাউন্টার অভিযুক্তকে, বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা, গভীর জঙ্গল থেকে পচাগলা বিবস্ত্র দেহ উদ্ধার হতেই..
Raiganj News: রাজ্য়ে ফের এনকাউন্টার অভিযুক্তকে, বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা, গভীর জঙ্গল থেকে পচাগলা বিবস্ত্র দেহ উদ্ধার হতেই..
Kali Pujo 2026: কালীপুজোয় দাপট দেখাল শব্দবাজি, প্রাণ ওষ্ঠাগত হাসপাতালে থাকা রোগীদের একাংশের, শব্দদূষণের মাত্রা ঠিক কতটা?
কালীপুজোয় দাপট দেখাল শব্দবাজি, প্রাণ ওষ্ঠাগত হাসপাতালে থাকা রোগীদের একাংশের, শব্দদূষণের মাত্রা ঠিক কতটা?
West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget