এক্সপ্লোর

WB COVID Update: রাজ্যে দৈনিক সংক্রমণ এক লাফে ৪ হাজার পার, এক দিনে ফের ১০০০ বৃদ্ধি

WB COVID Update:গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৫১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে  ৯ জন করোনা রোগীর।

কলকাতা: বিকেল থেকে রাস্তায় রাস্তায় মোতায়েন ছিল পুলিশ। মাস্ক পরতে কার্যত জোর করতে হচ্ছিল। তার ফল মিলল রাত গড়াতেই। বর্ষবরণের দিনই রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ (Daily COVID Cases) সাড়ে চার হাজারের গণ্ডি পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪ হাজার ৫১২ জন করোনায় (Novel Coronavirus) আক্রান্ত হয়েছেন। শুক্রবারে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণ ছিল ৩ হাজার ৪৫১।  অর্থাৎ এক দিনে লাফিয়ে সংক্রমণ বাড়ল ১ হাজার ৬১।  গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে  ৯ জন করোনা রোগীর।

একই সঙ্গে, শহর কলকাতার পরিস্থিতিতও অত্যন্ত উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন। এক দিন আগেই সংখ্যাটা ছিল ১ হাজার ৯৫৪। এ দিন কলকাতায় ২ জন করোনা রোগী মারা গিয়েছেন। সবমিলিয়ে এই নিয়ে রাজ্যে মৃত্যু বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৭৭৩।  এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন মোট ১৬ লক্ষ ৪২ হাজার ৯৯৭ জন।

শুক্রবারের তুলনায় শনিবার রাজ্যে করোনা পরীক্ষাও (COVID Test) কম হয়েছে। এক দিন আগে যেখানে ৪০ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছিল। এ দিন পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ৫৪২ জনের নমুনা। যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা হয় এবং তার মধ্যে যত জনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে, তাকে সংক্রমণের হার বলা হয়। রাজ্যে এই মুহূর্তে করোনা সংক্রমণের হার ১২.০২ শতাংশ। এর পাশাপাশি রাজ্যে সুস্থতার হার এই মুহূর্তে ৯৭.৯৯ শতাংশে রয়েছে। মোট আক্রান্তের মধ্যে ১৬ লক্ষ ৯ হাজার ৯২৪ জন সুস্থ হয়ে উঠেছেন। 

আরও পড়ুন: Duare Sarkar: রাজ্যে বাড়ছে করোনা, বাতিল জেলায় জেলায় দুয়ারে সরকার কর্মসূচি

সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে সব জেলার মধ্যে কলকাতাই শীর্ষে। এখনও পর্যন্ত শহরের ৩ লক্ষ ৪০ হাজার ১৬৫ জন নাগরিক সংক্রমিত হয়েছেন। মারা গিয়েছেন ৫ হাজার ৩২১ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ৭৭৯ জনের। মারা গিয়েছেন ৫ হাজার ১৮ জন। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। পশ্চিম বর্ধমান, হাওড়াতেও ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে। ১ জন মারা গিয়েছেন দক্ষিণ ২৪ পরগনায়।

উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জন সংক্রমিত হয়েছেন। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। পশ্চিম বর্ধমানে ২৪১ জন, হুগলিতে ১৬৫ জনের শরীরে নতুন করে সংক্রমণ মিলেছে। এতে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে। করোনার নয়া রূপ ওমিক্রন এমনিতেই অত্যন্ত সংক্রামক। তার প্রকোপ দেখা দিলে, রাজ্যে খুব শীঘ্র করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সতর্কতা অবলম্বনে বিশেষ জোর দিচ্ছে প্রশাসন। উৎসবের মরসুমে যে দায়িত্বজ্ঞানহীনতা চোখে পড়়েছে, তা এড়াতে রাজ্যএ নতুন করে বিধিনিষেধ চালুর চিন্তা-ভাবনা চলছে।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget