এক্সপ্লোর

WB Dengue: আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার পার, উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি

Dengue Update: উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক ১৩ হাজার ৭১৬ জন। ২ নম্বরে কলকাতা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৪৯। তৃতীয় স্থানে মুর্শিদাবাদ, আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫২।

সন্দীপ সরকার, কলকাতা: উৎসবের মরশুমে নতুন করে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। দক্ষিণবঙ্গের ১৬টি জেলা এবং স্বাস্থ্য জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৮১৮ জন। ১১ অক্টোবর পর্যন্ত, গোটা রাজ্যে আক্রান্ত প্রায় ৬২ হাজার। গত এক সপ্তাহে নতুন করে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার মানুষ। 

চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি: রাজ্য়ে ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি।একের পর এক ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু। হাসপাতালে বেডের জন্য় হাহাকার। গত সপ্তাহে স্বাস্থ্য দফতর যে পরিসংখ্যান সামনে এনেছে, সেই অনুয়াযী, শহরের তুলায় গ্রামে এবার ডেঙ্গির সংক্রমণ বেশি। গত সপ্তাহে গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা যেখানে প্রায় ছিল ৩১ হাজার, সেখানে শহরাঞ্চলে ২০ হাজারের কাছাকাছি। গত তিন সপ্তাহে মোট আক্রান্তের ৬৪ শতাংশ গ্রামের বাসিন্দা, ৩৬ শতাংশ শহর এলাকার বাসিন্দা। উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক ১৩ হাজার ৭১৬ জন। ২ নম্বরে কলকাতা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৪৯। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫২।

এদিকে ভয়াবহ এই পরিস্থিতির মধ্য়ে, কিছুটা হলেও আশার কথা শোনাচ্ছে ICMR। নভেম্বর মাস থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে ডেঙ্গি ভ্য়াকসিনের চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্য়াল ট্রায়াল। ICMR ও প্যানাসিয়া বায়োটেক লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ডেঙ্গির ভ্য়াকসিন। সূত্রের খবর, তারই ক্লিনিক্য়াল ট্রায়াল শুরু হচ্ছে নভেম্বরে। ICMR সূত্রে খবর স্বেচ্ছাসেবক ১০ হাজার ৫০০ জনকে দেওয়া হবে পরীক্ষামূলক ভ্য়াকসিন।১৮ উর্ধ্বদের দেওয়া হবে ট্রায়াল ডোজ। ১ বছর ধরে চলবে ট্রায়াল। ৪ দফায় তাঁদের রক্তপরীক্ষা করে দেখা হবে, কতটা অ্য়ান্টিবডি তৈরি হল। স্বেচ্ছাসেবকদের প্রথমে ট্রায়ালের জন্য় নাম লেখাতে হবে। এরপর সেরোটাইপিং করা হবে। অর্থাৎ, অতীতে তাঁরা কখনও ডেঙ্গি আক্রান্ত হয়েছেন কিনা, তা দেখা হবে। হয়ে থাকলে, শরীরে কতটা অ্য়ান্টিবডি তৈরি হয়েছে, তা দেখা হবে। কোন সেরোটাইপে আক্রান্ত দেখা হবে তাও।

ডেঙ্গির মূলত ৪ টি সেরোটাইপ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ৪টি সেরোটাইপের মধ্য়ে এবছর সবথেকে বেশি দাপট দেখাচ্ছে ডেনভ্ থ্রি।ইতিমধ্য়েই স্বাস্থ্য় ভবনের তরফে ডেঙ্গি আক্রান্তদের নমুনা নাইসেডে পাঠানো হয়েছে। নাইসেড সূত্রে খবর, নমুনা পরীক্ষায় দেখা গেছে ৭৫ শতাংশই DENV-3 ২০ শতাংশ DENV-2।বাকি ৫ শতাংশ DENV-1 ও DENV-4।ICMR সূত্রে দাবি, এরমধ্য়ে যেকোনও সেরোটাইপ হানা দিলেই নতুন ভ্য়াকসিন কাজ করবে।

আরও পড়ুন: Recruitment Scam: OMR শিট বিকৃতিকাণ্ডে অভিযুক্ত, নিয়োগ-দুর্নীতি মামলায় ফের গ্রেফতার

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget