এক্সপ্লোর

CV Ananda Bose: কেমন হল বিদেশ সফর, জানতে চেয়ে চিঠি রাজ্যপালের, জবাব দিলেন মমতা

Mamata Banerjee: রাজভবন সূত্রে জানা গেল চিঠি দেওয়া-নেওয়ার বিষয়টি। 

কলকাতা: লগ্নি আনার লক্ষ্যে বিদেশ সফরে গিয়েছিলেন। সব সেরে একদিন আগেই রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তাঁকে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বিদেশ সফর কেমন হল, চিঠিতে জানতে চান রাজ্যপাল। সফর খুব ভাল হয়েছে বলে, চিঠির জবাব দিলেন মমতাও। রাজভবন সূত্রে জানা গেল চিঠি দেওয়া-নেওয়ার বিষয়টি। (Kolkata News)

রাজ্যে লগ্নি আনতে ১১ দিনের স্পেন এবং দুবাই সফরে যান মমতা (Mamata in Spain)। সফরের আগেও শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যপাল বোস। শনিবারই রাজ্যে ফিরেছেন মমতা। তার পর গতকালই ফের চিঠি চেয়ে সফরের অভিজ্ঞতা জানতে চান রাজ্যপাল বোস। চিঠির জবাবও দিয়েছেন মমতা। এই চিঠি বিনিময়কে সৌজন্য হিসেবেই দেখছে রাজ্যের রাজনৈতিক মহল। 

তবে চিঠির মাধ্যমে কুশল বিনিময় হলেও, নবান্ন এবং রাজভবনের মধ্যে সংঘাত পরিস্থিত অব্য়াহত। শনিবারই নতুন করে সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ। কারণ রাজভবনে নতুন বিধায়ককে শপথ গ্রহণ করানো নিয়ে রাজভবনে আমন্ত্রণ জানানো হলে, তীব্র প্রতিক্রিয়া জানায় রাজ্য সরকার। সেই আবহেই আবার চিঠি বিনিময়। একদিকে সংঘাত, অন্য দিকে সৌজন্য, বর্তমানে নবান্ন এবং রাজভবনের সমীকরণকে এভাবেই ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন: Pralay Pal: বিদায় চেয়েও ডিগবাজি বিজেপি-র প্রলয় পালের, জানালেন, ছাড়ছেন না রাজনীতি

স্পেন এবং দুবাই সফর সেরে রাজ্যে ফিরে গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। সেখানে তিনি বলেন, "বাংলার জন্য বেশ অনেকটা কাজ করতে পেরেছি। এত সফল কর্মসূচি খুব কম দেখেছি আমি। প্রবাসী বাঙালিরা আমার সঙ্গে কথা বলতে পেরে খুশি।" সংযুক্ত আরব আমিরশাহির সরকার এবং সেখানকার শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়ে এসেছেন তিনি।

দুবাইয়ে বিখ্যাত লুলু গ্রুপের কর্তাদের সঙ্গেও বৈঠক করেন মমতা। বাংলায় লগ্নি করলে শিল্পপতিরা কী পাবেন, রাজ্য সরকারের তরফে তাঁদের কী কী সুবিধা দেওয়া হবে, তা বিশদে ব্যাখ্যা করেন মমতা। সব ঠিক থাকলে নিউটাউনে বিশ্বমানের শপিং মল গড়ার কথা ওই গোষ্ঠীর। মাছ-মাংস প্রক্রিয়াকরণ, পোলট্রি এবং ডেয়ারি শিল্পেও লগ্নি আগ্রহ প্রকাশ করেছে লুলু গ্রুপ। ফুটবল থেকে সংস্কৃতি ক্ষেত্রে স্পেন থেকেও বিনিয়োগ আসার কথা হয়েছে। বাংলায় অ্যাকাডেমি গড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে লা লিগা কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত  হয়েছে।

সেরা শিরোনাম

Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
Alipurduar: প্রেমে প্রত্যাখান, রাগে প্রেমিকার বাড়িতে আগুন লাগিয়ে দিল যুবক, ঝলসে গেলেন প্রেমিকার বাবা
প্রেমে প্রত্যাখান, রাগে প্রেমিকার বাড়িতে আগুন লাগিয়ে দিল যুবক, ঝলসে গেলেন প্রেমিকার বাবা
দার্জিলিংয়ের রিসর্টে বার-বি-কিউয়ের আগুনে দগ্ধ নবদম্পতি ! ৪ রিসর্ট কর্মী গ্রেফতার
দার্জিলিংয়ের রিসর্টে বার-বি-কিউয়ের আগুনে দগ্ধ নবদম্পতি ! ৪ রিসর্ট কর্মী গ্রেফতার
Kolkata: রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা, তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ নাগেরবাজারে, ধৃত ১
রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা, তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ নাগেরবাজারে, ধৃত ১

ভিডিও

Kunal Ghosh: “ওরা হাঁড়িকাঠ পেতে রেখেছে, আমরা গলা রাখলাম কেন?”, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
Kalyan Banerjee: এবার সুপ্রিম কোর্টে Mamata Banerjee, কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? | ABP Ananda
Nandigram News:
Kalyan Banerjee |
Nandigram Bye Election | নন্দীগ্রাম উপনির্বাচনে ভোটযুদ্ধে রইল না Mamata Banerjee-এর দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget