এক্সপ্লোর

CV Ananda Bose: সঙ্কটের মুহূর্তে ‘হ্যামলেট’ হবেন না তিনি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের

Kolkata News: উইলিয়াম শেক্সপিয়রের ‘হ্যামলেট’-এর প্রসঙ্গ টেনে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য় করলেন রাজ্য়পাল বোস।

সঞ্চয়ন মিত্র, মলয় চক্রবর্তী, সুনীত হালদার: রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখা নিয়ে বঙ্গ বিজেপি-র রোষের মুখে পড়েছিলেন। আবার শিক্ষাক্ষেত্রে হস্তক্ষেপ নিয়ে তাঁর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে রাজ্যও। সেই আবহেই ইঙ্গিতপূর্ণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। জানিয়ে দিলেন, আইনগত বা সাংবিধানিক সঙ্কটে শেক্সপিয়রের 'হ্যামলেট' হবেন না তিনি (Hamlet)। 

উইলিয়াম শেক্সপিয়রের ‘হ্যামলেট’-এর প্রসঙ্গ টেনে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য় করলেন রাজ্য়পাল বোস। জানিয়ে দিলেন, রাজ্যে আইনগত, সাংবিধানিক বা রাজনৈতিক সঙ্কট তৈরি হলে, তিনি চুপ করে বসে থাকবেন না। তাঁর বক্তব্য, "আইনগত, সাংবিধানিক বা রাজনৈতিক, কোনও সঙ্কট তৈরি হলে রাজ্যপাল শেক্সপিয়রের হ্যামলেটের মতো নিষ্ক্রিয় থাকবে না। টু বি অর নট টু বি, শিক্ষাই এটা শেখাবে।" (WB Governor)

সোমবার জোড়াসাঁকোয় একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল বোস। সেখানে তিনি জানান, রাজ্যে আইনগত বা সাংবিধানিক সঙ্কট তৈরি হলে রাজ্যপাল শেক্সপিয়রের হ্যামলেটের মতো ‘টু বি অর নট টু বি’-র সংশয় নিয়ে বসে থাকবেন না। কারণ, শিক্ষা আমাদের এটাই শেখায়।

বিশ্ববিদ্যালয় সম্পর্কিত নির্দেশিকা ঘিরে রাজ্য-রাজভবন সংঘাতের আবহ এখনও কাটেনি। সম্প্রতি রাজভবনের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে আগে আচার্য তথা রাজ্যপালের অনুমোদন নিতে হবে। আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে আগে আচার্য তথা রাজ্যপালের থেকে নিতে হবে অনুমোদন। বিশ্ববিদ্যালয়ে কী কাজ হচ্ছে, তা রিপোর্ট আকারে, প্রতি সপ্তাহের শেষ কাজের দিনে, ইমেল করে রাজভবনকে জানাতে হবে। উপাচার্যরা যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি আচার্যের সঙ্গে টেলিফোন অথবা ইমেল মারফত কথা বলতে পারবেন।

আরও পড়ুন: Abhishek Banerjee: মামলায় অভিষেককে পক্ষ করার নির্দেশ, বিচারপতি বদল হলেও, অভিষেককে নিয়ে পাল্টাল না কোর্টের নির্দেশ

সেই নির্দেশ প্রত্য়াহারের দাবি তুলে রাজ্য়পালকে বেনজির আক্রমণ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আবার বলেন, "প্রত্যেকদিনই যদি বলেন এত দিনের মধ্যে রিপোর্ট চাই। উপাচার্যরা পরীক্ষা নেবেন, কাজ করবেন না ওঁকে খরচের হিসেব দেবেন? আমার মনে হয়, ওঁকে কেউ ভুল বোঝাচ্ছেন। আমরা আচার্যের বিল ওনাকে পাঠিয়েছে, সম্মতি জানাননি বা ফেরতও পাঠাননি। আমি বলব, বিলটি ফেরত পাঠান, তাহলে আমরা বিলটা আরেকবার বিধানসভায় দেখতে পারি।" প্রত্যেকেরই সীমা জানা উচিত, এমনও জানিয়ে দেন মমতা।

তার পরই 'হ্যামলেট'-এর প্রসঙ্গ টানলেন রাজ্যপাল বোস। এ নিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "রাজ্য়পাল তো সংবিধানের কাস্টডিয়ান। যেন সংবিধান টিকে থাকে, সেটা দেখার দায়িত্ব কাজ।" সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "রাজ্য়পাল কে? সেন্ট্রাল গর্ভনমেন্টের এজেন্ট ছাড়া কিছুই না। হিস্ট্রি ডাস নট রিপিট ইটসেল্ফ। যদি রিপিট হয়, সেটা ফার্স।"

নিস্ক্রিয় ভূমিকা পালন করবেন না বোঝাতে গিয়েই যদিও 'হ্যামলেট'-এর প্রসঙ্গ টেনেছেন রাজ্যপাল বোস। তবে শেক্সপিয়র সৃষ্ট এই চরিত্রের ব্যাখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন, হিংসার উত্তর যে হিংসা হতে পারে না, তা হ্য়ামলেট তার জীবন দিয়ে প্রমাণ করেছিল। ফ্রেডরিক নিশে তাঁর বিখ্য়াত বই 'বার্থ অফ ট্র্য়াজেডি'তে বলেছেন, 'হ্য়ামলেট' সম্পর্কে যা বলা হয়, যে 'হ্য়ামলেট' দ্বিধাগ্রস্থ হয়েছেন বারবার, তা কিন্তু নয়। বরং 'হ্য়ামলেট' বুঝেছিলেন যে, প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়ায় খেলায় একবার ঢুকে গেলে তাঁর অন্ত নেই।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget