এক্সপ্লোর

Jagdeep Dhankhar Update: বিধানসভা ডাকা, স্থগিতের অধিকার নেই রাজ্যপালের, ধনকড়ের সমালোচনায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি

Jagdeep Dhankhar Update: তাঁর দাবি, রাজ্যের মন্ত্রিসভার সুপারিশ শুধু অনুমোদন করতে পারেন রাজ্যপাল। তাই বাংলার ক্ষেত্রে ধনকড় যা করেছেন, তা একেবারেই উচিত হয়নি বলে মন্তব্য় করলেন অশোকবাবু।

কলকাতা: বিধানসভার অধিবেশন স্থগিত ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত অন্য মাত্রা পেয়েছে। সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করেই তিনি বিধানসভার অধিবেশন স্থগিতের নির্দেশ দিয়েছেন বলে দাবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের। কিন্তু তাঁর এই দাবি খারিজ করলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যের মন্ত্রিসভার সুপারিশ শুধু অনুমোদন করতে পারেন রাজ্যপাল। তাই বাংলার ক্ষেত্রে ধনকড় যা করেছেন, তা একেবারেই উচিত হয়নি বলে মন্তব্য় করলেন অশোকবাবু।

গোটা ঘটনায় রাজ্য-রাজ্যপালের মধ্যে নতুন করে সংঘাত মাথাচাড়া দিয়েছে। সেই নিয়ে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে অশোকবাবু বলেন, "অরুণাচল বিধানসভা মামলায় রায় দিতে গিয়েই বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ।সংবিধানের ১৭৪ ধারার উল্লেখ করে বলা হয়, রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা, স্থগিত রাখা এবং সমাপ্তি ঘোষণা করতে পারেন না রাজ্যপাল। রাজ্য মন্ত্রিসভার তরফে সুপারিশ এলে তিনি তাতে অনুমোদন দিতে পারেন মাত্র। সব রাজ্যেই এই নিয়ম কার্যকর।"

অশোকবাবু আরও বলেন, "কোনও কারণে রাজ্যসভায় কোনও দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকলে, সে ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যপাল। কিন্তু বাংলায় তো তেমন পরিস্থিতি নেই! তাই আমার মনে হয়, এই কাজ করা তাঁর ঠিক হয়নি। সুপ্রিম কোর্টের রায় থেকেই বলছি, এটা ঠিক হয়নি।"

আরও পড়ুন: Jagdeep Dhankhar News: রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করলেন রাজ্যপাল

রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্য়োপাধ্যায় এবং মন্ত্রিসভার সুপারিশেই অধিবেশন সমাপ্তির অনুমোদন চাওয়া হয়েছিল রাজ্যপালের কাছে। কিন্তু তিনি যে টুইট করবেন, অধিকার জাহির করবেন, তা সকলের কাছেই অকল্পনীয় ছিল। ধনকড় সাংবিধানিক রীতি ভেঙেছেন বলে অভিযোগ করেন পার্থ।

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget