এক্সপ্লোর

West Bengal Health Department Guideline : বাড়ছে প্রসূতি মৃত্যু,চিন্তায় রাজ্য, নেওয়া হল বড় পদক্ষেপ, জারি নতুন গাইডলাইন

প্রসূতি মায়েদের মৃত্যু বৃদ্ধি নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর। এবার মৃত্যুহার কমাতে কঠোর গাইডলাইন জারি।

সন্দীপ সরকার, কলকাতা :  এ বছর জানুয়ারি মাসে মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক প্রসূতির মৃত্যু ও একাধিক প্রসূতির অসুস্থ হয়ে পড়া  নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য। গত জানুয়ারি মাসে  ৬ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন।। অভিযোগ উঠেছিল রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার করার ফলেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন। গত ১০ জানুয়ারি, মামণি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে কম জল ঘোলা হয়নি। এবার প্রসূতি মৃত্যু  বৃদ্ধি নিয়ে কপালে ভাঁজ  রাজ্যের স্বাস্থ্য দফতরেরও। প্রশ্ন উঠছে, প্রতিটি প্রসূতি মায়েদেরকে স্যালাইন দেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির দেওয়া প্রোটোকল আদৌও মানছেন তো চিকিৎসকরা? বাংলার প্রতি মা-ই যেন সন্তান জন্ম দেওয়ার সময় সেই সুরক্ষাটুকু পান, সেটাই চায় স্বাস্থ্য দফতর। সেই জন্যই এই কঠোর গাইডলাইন জারি করা হয় বলে জানা গিয়েছে।

রাজ্যজুড়ে সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও প্রতিটি গ্রামীণ হাসপাতাল, ব্লক স্বাস্থ্য কেন্দ্র, ডেলিভারি পয়েন্টে পৌঁছে গিয়েছে নির্দেশিকা।  প্রতিটি জায়গায় চিকিৎসক, অ্যানেসথেসিওলজিস্ট , নার্সিং টাফ প্রত্যেককে মেনে চলতে হবে নয়া ফ্লুইড গাইডলাইন। সেখানে বলা হয়েছে, সব প্রসূতি মায়েদের সিজারের ক্ষেত্রে, অপারেশনের পর রক্তক্ষরণ বন্ধ করতে যে ধরনের স্যালাইন ব্যবহার করা হয় তা দেওয়ার সময় অতি সতর্ক থাকতে হবে। সঠিক মাত্রায় স্যালাইন দিতে হবে।  সঠিক সময়ে, যদি স্যালাইন দেওয়া না হয়, স্যালাইন এর মাত্রা যদি ঠিক না থাকে অথবা প্রয়োজনের তুলনায় যদি বেশি স্যালাইন ব্যবহার করা হয়, তাহলে বড় বিপদ হতে পারে।  সে বিষয়ে  সতর্ক করা  হয়েছে গাইড লাইনে। সেখানে স্পষ্ট উল্লেখ,  অতিরিক্ত পরিমাণে ক্রিস্টালয়েড স্যালাইন দেওয়ার সঠিক প্রটোকল না মানলে, কিডনি ফেইলিওর হতে পারে। হতে পারে অ্যানিমিয়াও । তাই অতি সতর্ক হতে হবে। 

চিকিৎসকদের বেশিরভাগই এই ধরনের গাইডলাইনকে স্বাগত জানিয়েছেন। স্যালাইনের গুণগত মান অবশ্যই যাচাই করা উচিত, না হলে গাইডলাইন মেনে চলার পরেও প্রসূতি মৃত্যু আটকানো সম্ভব হবে না, মনে করছেন চিকিৎসকরা।  

চলতি বছরের গোড়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যু ঘিরে গোটা রাজ্য তোলপাড় হয়। সামনে আসে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির একাধিক বেনিয়ম। মেয়াদ উত্তীর্ণ রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের অভিযোগ ওঠে। এই ঘটনায় ৭ জুনিয়র ডাক্তার-সহ ১৩ জনকে সাসপেন্ড করে রাজ্য স্বাস্থ্য দফতর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget