এক্সপ্লোর

WB HS Results Toppers: 'ভূগোল নিয়ে পড়ে শিক্ষক হতে চাই', বলছেন বাঁকুড়ার পঞ্চম স্থানাধিকারী সোমনাথ

WB HS Results 2022 Topper Somnath Pal reactions: কলাবিভাগের ছাত্র সোমনাথ একাদশ ও দ্বাদশে ইতিহাস, দর্শন, ভূগোল ও সংস্কৃত, এই কম্বিনেশনে পড়াশোনা করেছে। দিনে ১০-১২ ঘণ্টা পড়ার সময় পেত না সোমনাথ।

কলকাতা: আজ, ১০ জুন, প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২২-এর ফলাফল (WB HS Result 2022)। এবারের মেধাতালিকায় নাম উঠেছে বাঁকুড়ার (Bankura) সোমনাথ পালের (Somnath Pal)। প্রত্যেকবারের মতো এবারেও দুর্দান্ত ফল করেছে বাঁকুড়া।

পঞ্চম স্থানে সোমনাথ পাল

যৌথভাবে পঞ্চম স্থান অধিকার করেছে সোমনাথ পাল। বাঁকুড়া গোয়েঙ্কা হাইস্কুলের ছাত্রের প্রাপ্ত নম্বর ৪৯৪। দুর্দান্ত ফলের পর কী বলছে সোমনাথ? 'এতটা আশা করিনি তবে ভাল ফল হবে ভেবেছিলাম। খুব ভাল লাগছে।'

প্রাইভেট টিউশন পড়ত সোমনাথ? 'বাংলা, ইতিহাস একজন স্যরের কাছে পড়তাম। সংস্কৃত, ইংরেজি এগুলো এক জায়গায় পড়তাম।' 

এরপর ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, ভূগোল নিয়ে পড়াশোনা করতে চায় সোমনাথ। 'ভূগোল অনার্স পড়ে শিক্ষকতার পেশায় যেতে চাই,' বলছেন সোমনাথ। 

 

কলাবিভাগের ছাত্র সোমনাথ একাদশ ও দ্বাদশে ইতিহাস, দর্শন, ভূগোল ও সংস্কৃত, এই কম্বিনেশনে পড়াশোনা করেছে। দিনে যতটা সময় পাওয়া যেত ততটাই মন দিয়ে পড়ত সে। দিনে ১০-১২ ঘণ্টা পড়ার সময় পেত না সোমনাথ। সমস্ত বইপত্র কেনার সামর্থ্য সোমনাথের পরিবারের নেই। ফলে বাড়ির সামনে রামকৃষ্ণ মিশন থেকে বই নিয়ে এসে পড়াশোনা করেছে সে। 

সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb12.abplive.com-এ 

উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb12.abplive.com

আরও পড়ুন: WB HS Results Toppers: ডিফেন্সে যোগ দেওয়ার স্বপ্ন অষ্টম সৌভিকের

আগামী বছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে?

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আজ ফলপ্রকাশের পাশাপাশি আগামী বছরের পরীক্ষাসূচিও ঘোষণা করেন। তিনি জানান যে, চলতি বছর করোনা অতিমারির কথা মাথায় রেখে হোম সেন্টারে পরীক্ষা হয়েছিল। বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আগামী বছর এই নিয়মে পরীক্ষা হবে না। বরং আগের নিয়মেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে না। যেভাবে পরীক্ষার্থীদের অন্য স্কুলে সিট পড়ত, সেভাবেই হবে।

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget