এক্সপ্লোর

WB Muncipal Election 2022: জলপাইগুড়িতে ছাপ্পা ভোটের অভিযোগ প্রিসাইডিং অফিসারের

WB Muncipal Poll 2022: জলপাইগুড়ির ১ নম্বর ওয়ার্ডের কয়েকটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ প্রিসাইডিং অফিসারের। প্রশাসনিক ট্রেনিং সেন্টারে ৮১ ও ৮২ নম্বর বুথ ছিল। বহিরাগতদের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ‘বহিরাগতরা এসে ছাপ্পা ভোট (False voting) দিয়েছে।’ 

কোনও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নন, রবিবার পুরভোট (Municipal Election) চলাকালীন এমনই চঞ্চল্যকর অভিযোগ তুললেন প্রিসাইডিং অফিসার (Presiding Officer)। জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভার এক নম্বর ওয়ার্ডে প্রিসাইডিং অফিসার শুভাশিস দাস অভিযোগ করেছেন, ৫-৬ জন বুথে এসে বেআইনিভাবে ভোট দিয়েছে। 

জলপাইগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ডে প্রশাসনিক ট্রেনিং সেন্টারে ৮১ ও ৮২ নম্বর বুথ ছিল। সেখানেই বহিরাগতদের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। দুপুর দুটো নাগাদ দেখা যায়, একটি বুথের দরজা বন্ধ। বাইরে থেকে দু’জন দরজা ঠেলতেই দেখা যায়, একজন ইভিএমের জায়গা থেকে ছুটে আসছেন। তিনি স্থানীয় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিকাশ বসাক। 

অশান্তি ঠেকাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয়ে বেশ কয়েকজনকে। ছুটে গিয়ে একজনকে টোটো থেকে ধরে ফেলেন এক অফিসার। 

আরও পড়ুন জলপাইগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে ঘাড়ধাক্কা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

এরপরই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন প্রিসাইডিং অফিসার। তিনি বলেন, ‘পুলিশ গেটে ছিল। আমি ডিউটি করছিলাম। ওরা যখন এন্ট্রি নেয়, আমি পুলিশকে খুঁজতে যাই। কিন্তু কাউকে দেখতে পাইনি। আমি তো বাইরের, বলতে পারব না এরা বহিরাগত কি না।’

তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগে, রাস্তা অবরোধ করে কংগ্রেস ও বিজেপি। পরে থানার সামনে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। যে তৃণমূল নেতাকে, ইভিএমের কাছ থেকে ছুটে আসতে দেখা গিয়েছিল তিনিই আবার অভিযোগ তোলেন বিজেপি-কংগ্রেসের বিরুদ্ধে। 

বিকাশ বসাকের দাবি, ‘আমাদের এজেন্টকে বের করে দিয়েছে। কংগ্রেস ও বিজেপি একসঙ্গে রয়েছে।’

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রিসাইডিং অফিসারকে বন্দুক দেখিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ। খড়গপুরের ৯ নম্বর ওয়ার্ডের ভারতী বিদ্যাপীঠে ২৯ থেকে ৩৩, ৫টি বুথ ছিল। সকাল থেকে নির্বিঘ্নে ভোট হলেও, দুপুরে বদলে যায় ছবিটা। বোমাবাজির অভিযোগ থেকে ইভিএম ভাঙচুর, বাদ যায়নি কিছুই। বুথের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও সিপিআই-এর লোকজন। গুলি চালানোরও অভিযোগ উঠেছে। প্রিসাইডিং অফিসার ছাপ্পা ভোটে বাধা দেওয়ায়, তাঁর কপালে বন্দুক ঠেকানো হয় বলে অভিযোগ। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget