এক্সপ্লোর

WB Municipal Election 2022: ঘাসফুল ফোটানোর গুরু দায়িত্ব তাঁর কাঁধে, শিলিগুড়িতে বাড়ি বাড়ি প্রচার গৌতম দেবের

Municipal Poll 2022: এবার বিধানসভা ভোটে সবুজ সুনামির মধ্যেও ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে বিজেপির কাছে হারতে হয়েছে গৌতম দেবকে। অন্যদিকে, শিলিগুড়ি পুরসভায় এখনও ঘাসফুল ফোটানো সম্ভব হয়নি।

সনৎ ঝা, শিলিগুড়ি: বিধানসভা ভোটে পরাজিত হওয়া সত্ত্বেও তাঁকে শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipality) প্রশাসক করেছিল তৃণমূল সরকার। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ((Goutam Deb) কাছে এবারের পুরভোট যথার্থ অর্থেই যেন প্রেস্টিজ ফাইট। নিজেকে জিতে দেখাতে তো হবেই। সেই সঙ্গে শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডে ঘাসফুল ফোটানোর গুরু দায়িত্ব তাঁর কাঁধে।

বিধানসভা ভোটে তৃণমূলের রেকর্ড আসনে জয়। কলকাতা পুরভোটে ঘাসফুল শিবিরের নজিরবিহীন সাফল্য। এসব যদি হয় অ্যাডভান্টেজ, তাহলে কাঁটায় ভরা চ্যালেঞ্জ হল অতীতের দুটি রেকর্ড। এবার বিধানসভা ভোটে সবুজ সুনামির মধ্যেও ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে বিজেপির কাছে হারতে হয়েছে গৌতম দেবকে। আর দ্বিতীয় চিন্তা হল, ২০১১ সাল থেকে তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকলেও, শিলিগুড়ি পুরসভায় এখনও ঘাসফুল ফোটানো সম্ভব হয়নি।

১১ বছর ধরে রাজ্যে ক্ষমতায়। শিলিগুড়ি পুরসভা দখলে বারবার ব্যর্থ কেন? শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর তৃণমূল প্রার্থী গৌতম দেব বলেন, “২০০৯ সালে শিলিগুড়ি কাণ্ড হয়েছিল। আমার মেয়র হওয়া আটকাতে কংগ্রেসকে সাপোর্ট করেছিল বামেরা।’’শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হলেও, গৌতম দেবের কাঁধে দায়িত্ব এবার অনেক বেশি।  বিধানসভা ভোটে হারের ধাক্কা সামলে পুরভোটে নিজেকে জেতানোর তাগিদ তো আছেই, সেই সঙ্গে শিলিগুড়ি পুরসভার বাকি ৪৬টি ওয়ার্ডেও দলের নির্বাচন পরিচালনার দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। 

শিলিগুড়ির পুরসভার ৬ বারের কাউন্সিলর। উত্তরবঙ্গ উন্নয়ন এবং পর্যটন বিভাগের প্রাক্তন মন্ত্রী। অভিজ্ঞতার ভাণ্ডারে যেন বিবিধ রতন।  তবে যুদ্ধের জমি চেনা হলেও, জনসংযোগে খামতি রাখছেন না। বাড়ি বাড়ি চলছে প্রচার। গৌতম দেবের কথায়, “প্রত্যেক জায়গায় যাচ্ছি। ভাল রেসপন্স। পুরো ব্যাপারটা ভাল এনজয় করছি। পুরসভার প্রচুর কাজ আছে। রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া সব কাজ সম্ভব নয়। তাই আশা করি মানুষ  উন্নয়নের স্বার্থে তৃণমূলকে ভোট দেবেন।‘’

আরও পড়ুন: North 24 Pargana News: ওয়ার্ড একই, দলও এক, কিন্তু প্রার্থী ২ জন ! শুরু দেওয়াল লিখন-রাজনীতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
West Bengal News Live : কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
কেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশকে দলে নিল বিজেপি? কী ব্যাখ্যা শমীকের? সায় সুকান্তর?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের

ভিডিও

BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget