এক্সপ্লোর

WB Municipal Election 2022: বুথ জ্যামের অভিযোগ, রণক্ষেত্র ধুলিয়ান

WB Municipal Election 2022: ধুলিয়ানের  ১৪ নম্বর ওয়ার্ডে ৫১ নম্বর বুথে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রনে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার হয়।

রাজীব চৌধুরী, ধুলিয়ান: বুথ জ্যামের (Booth Jam) অভিযোগকে কেন্দ্র করে নির্দল (Independent Candiadate) ও তৃণমূল প্রার্থীর (TMC Candidate) কর্মী সমর্থকদের মধ্যে গণ্ডগোল। ধুলিয়ানের  (Dhulian) ১৪ নম্বর ওয়ার্ডে ৫১ নম্বর বুথে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রনে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার হয়। এই ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। 

রবিবার বকেয়া পুরভোট ঘিরে সকাল থেকেই অশান্তি, হিংসার খবর উঠে আসছে। তবে শুধু ওই এলাকাতেই নয়, এ দিন সকাল থেকে মুর্শিদাবাদের একাধিক এলাকায় অশান্তির ছবি সামনে এসেছে। জঙ্গিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথগঞ্জ হাইস্কুলের ৩টি বুথে ইভিএম ভাঙচুর। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের দাবি, ভাঙচুরের নেপথ্যে বিজেপির হাত রয়েছে। অস্বীকার গেরুয়া শিবিরের। জঙ্গিপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মিদ্যাপাড়ায় রাজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে সিপিএম প্রার্থী জিয়াবুল শেখকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি বাম প্রার্থী। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় আজ ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ওয়ার্ড ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও থাকবেন পুলিশ আধিকারিক। সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তা সত্ত্বেও উত্তরবঙ্গ (North Bengal) থেকে দক্ষিণবঙ্গ (South Bengal), রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। পুরভোট (WB Municipal Ekection 2022) শুরু হতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। কোথাও আবার বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ। চাকদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গানগরে নেতাজি সুভাষ বিদ্যাপীঠে বহিরাগতদের তাণ্ডব। ভাঙা হল বুথের দরজা। সিপিএম প্রার্থীর রীতা দত্তর স্বামী সিপিএমের নদিয়া জেলা কমিটির সদস্য স্বর্ণেন্দু দত্তকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ। তৃণমূল প্রার্থীর দাবি, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন সিপিএম প্রার্থী। তাই জনরোষের শিকার হন তাঁর স্বামী।

আরও পড়ুন: WB Municipal Elections: বুথের সামনে খণ্ডযুদ্ধ তৃণমূল-বিজেপি-র, বন্দুক কাঁধে নিয়েও অসহায় পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget