এক্সপ্লোর

Bidhannagar Municipal Poll 2022 : বুথে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ, বিধাননগরে বিজেপি ও তৃণমূল প্রার্থীর হাতাহাতি

WB Municipal Election 2022 : আজ ভোট-পর্বের শুরুতেই একাধিক অভিযোগ উঠছে বিধাননগরের বিভিন্ন জায়গায়

বিধাননগর : বিধাননগরের (Bidhannagar) ৩৭ নম্বর ওয়ার্ডে ১১ নম্বর বুথ রিজার্ভ ব্যাঙ্কের আবাসন চত্বরে বিজেপি প্রার্থী (BJP Candidate) প্রমিতা সাহার সঙ্গে তৃণমূল প্রার্থীর হাতাহাতি। বুথের ভিতর বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তৃণমূল প্রার্থী মিনু দাস চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থীর। এই ঘটনায় রিপোর্ট চাইল কমিশন। রিটার্নিং অফিসারকে জানাতে নির্দেশ। এরপর কেবিকেসি ব্লকেও বচসায় জড়ান তৃণমূল ও বিজেপি প্রার্থী।

এই অভিজাত এলাকার কমিউনিটি সেন্টারে ভোট চলছে। আজ বিজেপির তরফে অভিযোগ তোলা হয়, তৃণমূল বহিরাগত ঢুকিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিযোগ, তাঁর এজেন্টকে চড় মারা হয়েছে।

আরও পড়ুন ; বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

তৃণমূল প্রার্থী বলেন, উনি (বিজেপি প্রার্থী) ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ক্যামেরা তো ফাঁকা দেখানো যায় না, তাই উচ্ছৃঙ্খলতা দেখিয়েছেন। এতবড় সাহস সিপিএমকে নিয়ে এসে এজেন্টকে থাপ্পড় মেরেছেন। উনি তো চারজন নিয়ে ঢুকেছেন। আমি এক কী করে কানের দুল ছিঁড়ব। গ্রেফতার তো হল বহিরাগত। আমার লোকই নেই তো গ্রেফতার হবে কোথা থেকে। 

এদিকে আজ ভোট পর্বের শুরুতেই একাধিক অভিযোগ উঠছে বিধাননগরের বিভিন্ন জায়গায়। কোথাও ভুয়ো ভোটার (Fake Voters) ধরার দাবি, কোথাও বিরোধী প্রার্থীকে হেনস্থার অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা। এবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল।

বিধাননগরের (Bidhannagar) ৩১ নম্বর ওয়ার্ডের ভগবতী বালিকা বিদ্যালয়ের বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। সদুত্তর দিতে না পেরে ক্যামেরা দেখেই পালালেন ওই যুবকরা। বহিরাগতদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী দেবাশিস জানা।

এদিকে ভোটের আগের রাতে বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়ি ভাঙচুর করা হয়। দু-দুবার হামলা চালিয়ে জানলার কাচ ভাঙা হয় বলে অভিযোগ। তৃণমূলই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী সুশোভন মণ্ডলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget