এক্সপ্লোর

WB Municipal Election Result 2022: ৩ হাজারের বেশি ভোটে জিতলেন গৌতম দেব, 'শিলিগুড়িবাসীকে জয় নিবেদন' তৃণমূল নেতার

Siliguri Municipal Election Result: গৌতম দেব বলেন, "বিজেপির কী রেজাল্ট হবে তা আমি আগেই বলে দিয়েছি। আর অশোকবাবুকে নিয়ে বলার কিছু নেই। ৭৩-৭৪ বছর বয়স হয়ে গেল, এবার একটু থামতে জানতে হবে।"

শিলিগুড়ি: আজ চার পুরসভার ভোটের ফল ঘোষণা। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি - এই চার পুরসভার ২২৬টি ওয়ার্ডের জন্য শুরু হয়েছে ভোট গণনা। ভাগ্য নির্ধারণ হবে চার পুরসভার সাড়ে ন’শো প্রার্থীর। শিলিগুড়িতে এগিয়ে রয়েছে তৃণমূল। ফলপ্রকাশের আগেই বিভিন্ন পুরসভায় শুরু উত্সব। প্রায় ৩ হাজার ভোটে জয়লাভ করলেন তৃণমূল নেতা গৌতম দেব। শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ডে জয়লাভ করেন তিনি। 

এই জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,  "২০০৯ সালের পর ২০২২ প্রায় ১৩-১৪ বছর পর একটা বৃত্ত সম্পন্ন করতে পারলাম। এই জয় শিলিগুড়ি বাসীর জয়। তৃণমূলের এই জয় আমরা মন থেকে মেনে নিচ্ছি। সমস্ত কর্মী, সমর্থকদের বলব একদম শান্তিপূর্ণ ভোট হয়েছে। শিলিগুড়িবাসীকে এই জয় নিবেদন করলাম। আমাদের নেত্রী, ভারতের নেত্রীকে এই জয়ের অর্ঘ্য নিবেদন করলাম।" 

গৌতম দেব এরপর বলেন, "বিজেপির কী রেজাল্ট হবে তা আমি আগেই বলে দিয়েছি। আর অশোকবাবুকে নিয়ে বলার কিছু নেই। ৭৩-৭৪ বছর বয়স হয়ে গেল, এবার একটু থামতে জানতে হবে।" 

তিনি বলেন, বিধাননগরে ৪১টির মধ্যে ৩৯টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। ১টি করে ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস ও তৃণমূল। শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ডে ৩ হাজারের বেশি ভোটে জয়ী গৌতম দেব। শিলিগুড়ির ১৯ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী মৌসুমী হাজরা জয়ী। শিলিগুড়ির ১৬ নং ওয়ার্ডে জিতলেন কংগ্রেসের সুজয় ঘটক। আসানসোলের ৩১ নং ওয়ার্ড সিপিএম-তৃণমূল টাই। অন্যদিকে, বিধাননগরে ৪০টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। বিধাননগরে ১২ নং ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী মমতা মণ্ডল। বিধাননগরে ৩১ নং ওয়ার্ডে এগিয়ে সব্যসাচী দত্ত। ৩ রাউন্ডের শেষে ১ হাজার ১৭৪ ভোটে এগিয়ে সব্যসাচী দত্ত।  

শিলিগুড়ির ২০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের অভয়া বসু। শিলিগুড়ির ২৩ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের লক্ষ্মী পাল। ২ হাজার ৪৫৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী পাল। শিলিগুড়ির ১৬ নং ওয়ার্ডে জিতলেন কংগ্রেসের সুজয় ঘটক। শিলিগুড়ির ৪৭ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অমর আনন্দ দাস। এই ওয়ার্ড বামেদের থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Suvendu Adhikari-NCPI Meet: মুখ্যমন্ত্রীর ভিকট্রি সাইন, কটাক্ষ কুণালের; শমীক বললেন, 'তৃণমূলের নিজের সংসার সামলানো উচিত ছিল'
মুখ্যমন্ত্রীর ভিকট্রি সাইন, কটাক্ষ কুণালের; শমীক বললেন, 'তৃণমূলের নিজের সংসার সামলানো উচিত ছিল'
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget