এক্সপ্লোর

WB Municipal Elections: করোনা আবহে পুরভোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বামেদের, চিঠি কমিশনকে, ভোট স্থগিতের পক্ষে বিজেপি-ও

WB Municipal Elections: বামেরা জানান, পুরভোট করানো নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত। সর্বদল বৈঠকও ডাকা উচিত কমিশনের, যাকে সব পক্ষ নিজের মতামত রাখতে পারে।

 

আসন্ন ২২ জানুয়ারি রাজ্যের চার পুরসভা কেন্দ্র বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়িতে নির্বাচন। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কমিশন কড়া বিধিনিষেধ বেঁধে দিলেও, ভূরি ভূরি নিয়মভঙ্গের অভিযোগ সামনে আসছে। তা নিয়েই বৃহস্পতিবার কমিশনকে চিঠি দেন বাম নেতৃত্ব। কোভিড আবহে আদৌ নিরাপদে ভৌট করানো সম্ভব কি না, প্রশ্ন তোলেন তাঁরা।

এ দিন কমিশনকে দেওয়া চিঠিতে বামেরা জানান, পুরভোট করানো নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত। সর্বদল বৈঠকও ডাকা উচিত কমিশনের, যাকে সব পক্ষ নিজের মতামত রাখতে পারে। ভোটের প্রচারে, মনোনয়নপত্র দেওয়া ঘিরে যে বিশৃঙ্খলা চোখে পড়েছে, তাতে বর্তমান পরিস্থিতিতে ভোট করানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বাম নেতৃত্ব। তাঁদের দাবি, খোলামাঠে সভার ক্ষেত্রে জন সমাবেশ ৫০০ থেকে ২০০-য় নামিয়ে আনার চিন্তা করছে কমিশন। কিন্তু এত সংখ্যক মানুষের জমায়েত হলে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বামেরা।

আরও পড়ুন: Ganga Sagar Mela : হিন্দু বিরোধী তকমা থেকে বাঁচতেই গঙ্গাসাগর মেলা করতে চাইছেন মুখ্যমন্ত্রী, আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির

এ নিয়ে কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া না মিললেও, তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘গঙ্গাসাগর মেলা নিয়ে যেমন হাই কোর্টের রায়ের উপর নির্ভর করছি আমরা, তেমনই পুরভোট নিয়ে কমিশনের সিদ্ধান্তই শেষ কথা। রাজ্য নিজের অবস্থান পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে। দেখা যাক, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়।’’

এত দিন ভোটের দাবিতে সরব থাকলেও, করোনা পরিস্থিতিতে চার পুরসভায় ভোট করানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি-ও। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘করোনা কালে রাজ্য সরকাররে সঙ্গে সমন্বয় রেখে চলার পক্ষে আমরা। কখনও অতিমারি নিয়ে রাজনীতি করেনি বিজেপি।বরং তৃণমূলই তা করে চলেছে। তারা রাজ্যের শাসকদল। বিরোধীদের অস্তিত্বই স্বীকার করে না। তাই করোনা কালে ত্রাণ দিতে গেলেও, পুলিশ বিজেপি-কে আটকে দেয়। এবং পরে তৃণমূলই প্রশ্ন তোলে, করোনা কালে কোথায় ছিল বিজেপি। এ সবের পরেও, রাজ্য পুরভোট নিয়ে সদর্থক বার্তা দিলে, বিজেপি পিছু হটবে না।’’

উল্লেখ্য করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পুরভোট স্থগিত রাখার আর্জি নিয়ে ইতিমধ্যেই হাই কোর্টে জনস্বার্থ মামলা জমা পড়েছে। শুক্রবার ফের তার শুনানি রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh : টিকিট পাননি পরেশ পাল, বেলেঘাটায় প্রচারে নেমে কুণাল ঘোষ বললেন...
Kunal Ghosh : টিকিট পাননি পরেশ পাল, বেলেঘাটায় প্রচারে নেমে কুণাল ঘোষ বললেন...
WB Assembly Election 2026: রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরাল নির্বাচন কমিশন, পাঁচ জায়গায় DIG বদল
রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরাল নির্বাচন কমিশন, পাঁচ জায়গায় DIG বদল
Supreme Court ED Case: I-PAC মামলায় এবার বাড়তি সময় চাইল রাজ্য সরকার, কী দাবি? কী পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের?
I-PAC মামলায় এবার বাড়তি সময় চাইল রাজ্য সরকার, কী দাবি? কী পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের?
Bengal Election 2026 : 'গাছচোর, রেশনের চাল চোর...গরু পাচারের বিরুদ্ধে ' টিকিট না-পেয়েই সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা মনোরঞ্জনের
'গাছচোর, রেশনের চাল চোর...গরু পাচারের বিরুদ্ধে ' টিকিট না-পেয়েই সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা মনোরঞ্জনের

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget