এক্সপ্লোর

Speaker On Governor: বকেয়া বিল-বিতর্কে সংঘাত, রাজ্যপালকে চ্যালেঞ্জ বিধানসভার অধ্যক্ষের

Speaker On Governor: গতকাল জগদীপ ধনকড় বলেন, আমি বলতে চাই, আমার কাছে কোনও ফাইল আটকে নেই। কোনও ইস্যু আটকে থাকলে, সরকার উত্তর দিতে হবে। বিভিন্ন বিষয়ে সরকার উত্তর দিতে পারেনি।

কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা:  ফাইল নিয়ে এবার রাজ্যপালকে  (Governor Jagdeep Dhankhar) কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (West Bengal Assembly Speaker Biman Bandyopadhyay)। বুধবার রাজ্যপাল জগদীপ ধনকড় ফের দাবি করেন, তাঁর কাছে কোনও ফাইল আটকে নেই। বৃহস্পতিবার স্পিকার পাল্টা বলেন, তাঁদের কাছে সব তথ্য আছে। কেউ RTI করলে উত্তর দেওয়া হবে।বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি কী করে একথা বললেন, অবাক হয়ে গেলাম... আমাদের তথ্য আছে, দফতর আছে, কেউ আরটিআই করলে উত্তর দিয়ে দেব।

মুখ্যমন্ত্রী যেদিন রাজ্যপালের প্রসঙ্গ টেনে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে কার্যত ভর্তসনা করলেন, সেদিনই রাজ্যপালের উদ্দেশে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিধানসভার স্পিকার।ফলে বিধানসভা এবং রাজভবনের মধ্যে আরও চড়ল ফাইল-সংঘাতের পারদ। 

হাওড়া পুরসভা সংশোধনী বিল এবং মানবাধিকার কমিশন সংক্রান্ত ফাইল নিয়ে, রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে টানাপোড়েন চলছে অনেকদিন ধরে। তৃণমূলের দাবি, রাজ্যপাল ফাইল আটকে রেখেছেন। যদিও, রাজ্যপাল বারবার পাল্টা দাবি করে চলেছেন, তিনি কোনও ফাইল আটকে রাখেননি। ২৫ জানুয়ারি বিধানসভা চত্বরে, দাঁড়িয়ে, তিনি এনিয়ে সুর চড়িয়েছিলেন। বুধবারও একই সুর শোনা যায় তাঁর গলায়। 

গতকাল জগদীপ ধনকড় বলেন, আমি বলতে চাই, আমার কাছে কোনও ফাইল আটকে নেই। কোনও ইস্যু আটকে থাকলে, সরকার উত্তর দিতে হবে। বিভিন্ন বিষয়ে সরকার উত্তর দিতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী ভিত্তিহীন অভিযোগ তুলছেন।

২৪ ঘণ্টার মধ্যেই এবার রাজ্যপালকে কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিধানসভার স্পিকার। তিনি বলেছেন, আমি বলে বলে ক্লান্ত হয়ে যাচ্ছি... বিধানসভা থেকে রাজ্যপালের কাছে কোনও বিল গেলে, তার ভবিষ্যত আমি সবার আগে জানতে পারি। উনি কীকরে একথা বললেন, অবাক হয়ে গেলাম... আমাদের তথ্য আছে, দফতর আছে, কেউ আরটিআই করলে উত্তর দিয়ে দেব।

বিধানসভার স্পিকার এবং রাজ্যপালের মধ্যে ফাইল সংক্রান্ত চাপানউতোর নিয়ে বাগযুদ্ধে নেমে পড়েছে তৃণমূল-বিজেপিও। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেছেন,  রাজভবন-বিধানসভার মধ্যে কমিউনিকেশন গ্যাপ থাকলে প্রচারের দরকার কী? সাংবিধানিক ক্ষমতার বাইরে যাচ্ছেন কেন?

জবাব দিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি তৃণমূল পরিচালিত সরকারের মনোভাবের তীব্র সমালোচনা করেছেন।

সব মিলিয়ে রাজভবন-নবান্ন সংঘাতে ইস্যুর কমতি নেই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget